সোনাক্ষীর সঙ্গে গোপনে আংটি বদল ভাইজানের! নেটদুনিয়ায় ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
সোনাক্ষীর সঙ্গে গোপনে আংটি বদল ভাইজানের! নেটদুনিয়ায় ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। ভিকি–ক্যাটরিনা থেকে শুরু করে ফারহান আখতার–শিবানী দাণ্ডেকর সকলেই বিয়েটা সেরে ফেলেছেন। বি–টাউনে মোস্ট হ্যান্ডসম এলিজেবল ব্যাচেলর হিসাবে পরিচিত সলমন খান। বয়স ৫০ ছুঁলেও এখনও কোনও নারীকেই সেভাবে মনে ধরেনি। কিন্তু এবার বোধহয় সত্যি সত্যিই বিয়েটা সেরে ফেললেন বলিউডের হার্টথ্রব তথা সুপারস্টার সলমন খান। আর পাত্রী? তিনিও সকলের চেনা দাবাঙ্গ গার্ল সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়া জুড়ে সলমন খান ও সোনাক্ষীর আংটি বদলের ছবি ঝড়ের মতো ভাইরাল হয়েছে। তবে মন ভাঙার মতো খবর হল এই বিয়ে বা আংটি বদল সত্যি নয়, ছবিটি সম্পূর্ণ ভুয়ো।

বুধবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ছবি নিয়ে হইচই ফেলেছেন ভক্তরা। কী আছে সেই ছবিতে? রীতিমতো রাজকীয় পোশাক পরে আংটি বদল করছেন সলমন–সোনাক্ষী। সলমন এই ছবিতে সাদা শার্টের ওপর কালো রঙের ব্লেজার পরেছেন এবং সোনাক্ষীকে লাল রঙের শাড়ি ও চুড়া পরে অসাধারণ লাগছে। আসলে এটা পুরোটাই প্রযুক্তির কারসাজি। নেটমাধ্যমেই জানা গিয়েছে, এই ছবি ভুয়ো। ২০১০ সালে দাবাং সিনেমায় সলমনই সোনাক্ষীকে তাঁর বিপরীতেএ অভিনয় করার সুযোগ করে দেন এবং এই দু’জনের মধ্যে উষ্ণ বন্ধন রয়েছে।
তবে বাস্তবে সলমন খান নাকি আর একা নন। লুলিয়া ভন্তুরের সঙ্গে মাঝে মধ্যেই নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে দু'জনকে। তঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বি–টাউনেও। যদিও দু'জনের কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিছু বছর আগেও শোনা গিয়েছিল যে সলমন ও লুলিয়া নাকি গোপনে বিয়ে করেছেন। তবে এখন সলমন খান এইসব গুজবে কান না দিয়ে তাঁর আগামী ছবি টাইগার থ্রি নিয়ে ব্যস্ত রয়েছেন।
অন্য দিকে 'নোটবুক’ ছবির নায়ক জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের খবর রটেছে। প্রসঙ্গত সোনাক্ষী এবং ইকবাল দু'জনেই সলমনের হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। সোনাক্ষীকে শেষবারের মতো ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া–তে দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications