কোন দলে যোগ দিলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে জানালেন ঋতাভরী চক্রবর্তী
বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। এখন চলছে টলিউড তারকাদের দল বদলের খেলা। প্রতিদিনই কোনও না কোনও তারা যোগ দিচ্ছে রাজনৈতিক দলে। শ্রাবন্তী থেকে হিরণ, পায়েল থেকে যশ দাশগুপ্ত বাদ নেই কেউই। আর এই দলবদলের খেলায় না যগ দিয়ে কি থাকতে পারেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। নিজের রাজনীতিতে যোগদানের বিষয়ে এবার সোশ্যাল মিডিয়া ভিডিও করে জানালেন 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র অভিনেত্রী।

ওগো বধূ সুন্দরী সিরিয়ালের মাধ্যমে হাতেখড়ি দেওয়ার পর একাধিক সিনেমা–টেলিভিশনের শো ও মিউজিক ভিডিওর দৌলতে ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ। টলিপাড়ার একের পর এক শিল্পী যখন বিভিন্ন শিবিরে যোগ দিচ্ছেন, সেখানে ঋতাভরীকে নিয়েও রীতিমতো জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান করতে অভিনেত্রী নিজেই ভিডিও করে সেই খবর জানালেন সকলকে। ঋতাভরী ভিডিওতে বলেন, 'ঘোষণা, ঘোষণা, ঘোষণা। ঘষিনি, ঘষছি না, ঘষব না।’ ভিডিওর ক্যাপশনে লেখেন, 'একমাত্র ভ্যাকসিন পার্টিতেই আমি যোগ দিতে চলেছি।’ যা দেখে পরিষ্কার স্রেফ মজা করেই তিনি ভিডিওটি পোস্ট করেছেন।
সোমবারই বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে 'জয় শ্রীরাম’ বলে দলের পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার অভিনেত্রী। এর আগে পাযেল সরকারও বিজেপিতে যোগ দেন।












Click it and Unblock the Notifications