Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩০ লক্ষ অনুরাগীর সংখ্যা ইনস্টাগ্রামে, ঋতাভরীকে বিশেষ শুভেচ্ছা প্রেমিক তথাগতর

বঙ্গতনয়া হিসাবে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ভক্তকূলের সংখ্যা নেহাত কম নয়। স্টার জলসার '‌ওগো বধূ সুন্দরী'‌ থেকে শুরু করে আজকের ঋতাভরী তাঁর ভক্তদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। ঋতাভরীর হাসির ঝলক দেখে দিন শুরু হয় তাঁর অনুগামীদের। আর সেই ঋতাভরী নতুন মাইলস্টোন ছুঁলেন। ইনস্টাগ্রামে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা ছাড়া তিরিশ লক্ষ। যথারীতি উচ্ছসিত অভিনেত্রী। আর প্রেমিকার এই সাফল্যে ঋতাভরীকে আদুরে চিঠি লিখে পাঠালেন তাঁর প্রেমিক ডা. তথাগত চট্টোপাধ্যায়।

৩০ লক্ষ অনুগামী ‌হল ঋতাভরীর

৩০ লক্ষ অনুগামী ‌হল ঋতাভরীর

রবিবার ঋতাভরীর অনুগামীর সংখ্যা তিরিশ লক্ষ ছাড়িয়ে যায়। ঋতাভরী নিজে সেই খবর শেয়ার করেছেন মিষ্টি একটি ভিডিওর মাধ্যমে। তারপর থেকেই বহু অনুগামী তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর ঋতাভরীকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন তাঁর প্রেমিক চিকিৎসক তথাগত।

ঋতাভরীকে ভালোবাসা জাহির তথাগতর

ঋতাভরীকে ভালোবাসা জাহির তথাগতর

চিঠিতে ঋতাভরী উদ্দেশে লিখেছেন, '‌জানোই তো তুমি স্টার। এভাবেই দিনের পর দিন আরও উজ্জ্বল হয়ে ওঠো। ৩০ লক্ষ বিশাল একটা অঙ্ক। কিন্তু বিশ্বাস করো, তুমি এরপর যে নম্বরগুলো ছুঁতে চলেছো তার কাছে এটা কিছুই নয়।'‌ চিঠির শেষে 'তি আমো মাম্মা' কথাটি লিখেছেন তথাগত। স্প্যানিশ এই শব্দের মাধ্যমেই নিজের ভালবাসা জাহির করেছেন তিনি। এই চিঠিটি অভিনেত্রী তাঁর ইনস্টা স্টোরিত দিয়েও পরে ডিলিট করে দেন।

ঋতাভরী–তথাগত প্রেম

ঋতাভরী–তথাগত প্রেম

এখানেই শেষ নয়, ঋতাভরীর ভিডিওতেও তিনি কমেন্ট করে লিখেছেন, '‌আমি তোমায় ভালোবাসি সোনা'‌। মিষ্টি জবাব দিয়েছেন ঋতাভরীও। তথাগত ও ঋতাভরীর আলাপ একটি ক্লিনিক উদ্বোধনে গিয়ে। তবে আলাপচারিতা শুরু হয় একমাস বাদে থেকে। গত বছর মার্চে ঋতাভরীর অস্ত্রোপচার হয়। সেই সময়টা বড্ড কঠিন ছিল অভিনেত্রীর কাছে। মানসিক অবসাদের পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি। সেই সময় তথাগত সারাক্ষণ তাঁর পাশে ছিলেন বলেই জানান ঋতাভরী। ঋতাভরী জানান, কঠিন সময়ে তাঁকে সামলেছেন তথাগত। এখন আপাতত দু'‌জনে বিদেশ ঘুরে বেড়াচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী

এই অস্ত্রোপচারের পরই ঋতাভরীর ওজন অনেকটা বেড়ে যায়। অস্ত্রোপচারের জন্য তিনি শরীরচর্চাও করতে পারেননি। ওজন বেড়ে যাওয়ার জন্য তাঁকে ট্রোলের সম্মুখীন হতে হয়। তবে ঋতাভরীও তার পাল্টা জবাব দেন। বর্তমানে শিবপ্রসাদ-নন্দিনীর ফাটাফাটি ছবিতে আবীরের বিপরীতে দেখা যাবে ঋতাভরীকে। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর বোল্ড ফটো রীতিমতো উষ্ণতা ছড়ায় নেট দুনিয়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+