Rekha Flaunts Sindoor: মাথা ভর্তি সিঁদুর! ম্যাগাজিনের ফটোশ্যুটে এ কোন লুকে রেখা
Rekha Flaunts Sindoor: রেখার সৌন্দর্যে আজও পাগল অসংখ্য অনুরাগী! ৬৮ বছর বয়সেও চোখে-মুখে স্পষ্ট আবেদন। নতুন প্রজন্মের যে কোনও অভিনেত্রীকে টক্কর দিতে পারেন রেখা।
সম্প্রতি ইন্টারন্যাশানাল ( International Magazine) ম্যাগাজিন Vogue- আরবের জন্যে বেশ কিছু ফটোশ্যুট করেছেন রেখা (Rekha) । আর যা রীতিমত চমকে দিয়েছে অনুরাগীদের। এই বয়সেও যেভাবে একের পর ফটোশ্যুট করেছেন অভিনেত্রী তা এক কথায় দারুন।

বেশ কয়েকটি ছবিতে একেবারে চওড়া করে সিঁদুর পড়তেও দেখা গিয়েছে। আর সেটিও বেশ নজর কেড়েছে অনুরাগীদের। ছবিগুলি voguearabia-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। আর তাতে পুরো লাইক-শেয়ারের বন্যা। ছবিগুলিতে কোনও অংশে রানির থেকে কম লাগছে না রেখাকে।
বিশ্বের জনপ্রিয় এই বিনোদন ম্যাগাজিনের জন্যে অভিনেত্রী ১৬১.৬২ ক্যারেটের হীরার নেকপিসই শুধু পরেননি! মনীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ির সঙ্গে সিঁথিতে সিঁদুর অভিনেত্রীকে একেবারে আবেদনময়ী করে তুলেছে। শুধু তাই নয়, ইন্টারভিউয়ে তাঁর সম্পর্ক এবং ভালোবাসা নিয়েও দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন।
ম্যাগাজিন Vogue- কে দেওয়া সাক্ষাৎকারে রেখা জানিয়েছেন, যদি কাউকে খুব গভীর ভাবে ভালোবাসেন তাহলে ভালোবাসা কি সহজে উবে যায়! তা নয়। একবার সম্পর্ক যদি জুড়ে যায় তাহলে তা সারাজীবন থেকে যায়। কখনও কখনও আমরা আরও চাই এবং কখনও কখনও সামান্যই যথেষ্ট বলে সাক্ষাৎকারে জানিয়েছেন রেখা! তবে এটা আমার কাজের ক্ষেত্রে প্রযোজ্য বলে ওই ম্যাগাজিনকে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
যদিও নিজের জীবন নিয়ে আজও রহস্য রাখতেই ভালোবাসেন রেখা। তবে আজও অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার নাম আসে। একটা সময় দুজনের সম্পর্ক নিয়ে জোর জল্পনা ছিল। তবে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয় রেখার। যদিও এই বিয়ের চার মাসের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ।
আর এরপর থেকেই একলা জীবন কাটাচ্ছেন রেখা।












Click it and Unblock the Notifications