ঐশ্বর্যর 'রেখা মা' ডাকে কি মনক্ষুণ্ণ হন জয়া! তিন অভিনেত্রীর সম্পর্ক ঘিরে বলিউডে কোন গুঞ্জন চরমে
ঐশ্বর্যর 'রেখা মা' ডাকে কি মনক্ষুণ্ণ হন জয়া! তিন অভিনেত্রীর সম্পর্ক ঘিরে বলিউডে কোন গুঞ্জন চরমে
'আমার অ্যাশ' বলে সম্বোধন করে একবার ঐশ্বর্যকে খোলা চিঠি লেখেন রেখা। ২০১৮ সালের সেই চিঠি কার্যত ঝড় তুলে দিয়েছিল বলিউডের বুকে। তৈরি করেছিল একাধিক গুঞ্জন। ঐশ্বর্যকে লেখা চিঠিতে শেষে রেখা নিজেকে সম্বোধন করেন 'রেখা মা' বলে। শুধু এই ঘটনা প্রথমবারই নয়। এর আগে এক অ্যাওয়ার্ড শোতেও ঐশ্বর্য ও রেখার মধ্যে এমন কিছু ঘটে যায় যে সে সময় নজর কাড়ে সকলের। এদিকে, রেখার সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে জয়া বচ্চনের অবস্থান নিয়েও রয়েছে বহু জল্পনা।

জয়া-রেখা ও ঐশ্বর্যর সম্পর্ক
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক বলিউডের বুকে অন্যতম বড় গুঞ্জন। যে সম্পর্ক কার্যত বহু সময়ই অস্বস্তিতে ফেলেছে বচ্চন পরিবারকে। এককালে রেখা সিঁথিতে সিঁদুর পড়া শুরু করতেই গুঞ্জনের লাইমলাইট গিয়ে পড়ে জয়া বচ্চনের ওপর। এদিকে বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্যের সঙ্গে রেখার ঘনিষ্ঠতাও এড়িয়ে যায়নি বলিউড গসিপ কুইনদের নজর! রেখা ও ঐশ্বর্যের মতো দক্ষিণী নায়িকাদের হৃদ্যতার নেপথ্যে অনেকেই খুঁজেছেন অমিতাভ-রেখা সমীকরণ ও তার প্রেক্ষাপটে জয়ার অবস্থানকে। এদিকে, রেখার সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক এখন কেমন, তা নিয়ে রয়েছে বহু জল্পনা।

অ্যাওয়ার্ড শোতে 'রেখা মা' সম্বোধন
এদিকে, একটি ভরা অ্যাওয়ার্ড শোতে ২০১৬ সালে 'জসবা' ছবির জন্য় পুরস্কার নিতে গিয়ে মঞ্চে উঠে রেখাকে 'রেখা মা' বলে সম্বোধন করেন ঐশ্বর্য। ঘটনা ঘিরে সেখানেই গুঞ্জন শুরু হয়। প্রসঙ্গত ওই অ্যাওয়ার্ড মঞ্চে, ঐশ্বর্যর হাতে তুলে দেন রেখা। তখন পুরস্কার হাতে নিয়ে অ্যাশ বলেন, ' থ্যাঙ্ক ইউ রেখা মা'। তাতেই শুরু করে প্রশ্ন উঠতে।

দুই দক্ষিণী নায়িকার সম্বোধন নিয়ে কোন গুঞ্জন?
প্রসঙ্গত, দক্ষিণ ভারতে মহিলাদের নামের পর 'মা ' বলে সম্বোধনের রীতি রয়েছে। বহু ট্যাবলয়েডের মতে, সেই অনুযায়ী, অ্যাশ রেখাকে 'মা' সম্বোধন করায়, মূলত সম্মান বোধ জাহির করেছেন। এতে বিতর্কের অবকাশ নেই! তবে বলিউড গুঞ্জন এতে অন্য সমীকরণ খুঁজে পায়।

রেখার চিঠি ঐশ্বর্যকে
এদিকে ২০১৮ সালে 'ফেমিনা" ম্যাগাজিনে ঐশ্বর্যের প্রতি বার্তা দেন রেখা। লেখেন একটি হৃদয় ছুঁয়ে যাওয়া চিঠি। চিঠিতে জীবনের বহু পাঠ নিয়ে ঐশ্বর্যের প্রতি বার্তা দেন রেখা। বলিউডের অ্যাশের সাফল্যকেও তুলে ধরেন রেখা। তবে চিঠির শেষে অ্যাশের প্রতি 'রেখা মা' হিসাবে নিজেকে উল্লেখ করেন রেখা ভানু গনেশন। প্রখ্যাত অভিনেতা জেমেনি গনেশনের মেয়ের এই বক্তব্যে হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রিতে।

অমিতাভের ছবির স্ক্রিনিং এ কী ঘটেছিল?
শোনা যায়, বলিউডের বিভিন্ন পার্টিতে রেখার সঙ্গে ঐশ্বর্যের দেখা হলেই , তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। উঠ আসে হৃদ্য়তার সম্পর্ক। তবে অমিতাভ অভিনীত '১০২ নট আউট' র স্ক্রিনিং এ বচ্চন পরিবার ছাড়াও সেখানে রেখাকে হাজির হতে দেখা যায়। রেকাকে দেখেই এগিয়ে যান অ্যাশ। শোনা যায়, সেই ঘটনা নাকি মোটেও ভালোভাবে নেননি জয়া বচ্চন! তবে এই নিয়ে বহু ট্যাবলয়েড নানান কথা লিখলেও, সরাসরি তিন অভিনেত্রী কোনও দিনই মুখ খোলেননি এই নিয়ে। ফলে গুঞ্জন, বিতর্কের সত্যতা এখন রহস্যের পর্দার আড়ালে।












Click it and Unblock the Notifications