শাহরুখের সঙ্গে অজয়ের দূরত্বের কারণ কি কাজল নাকি বহু পুরনো এই ঘটনা! জল্পনা-গুঞ্জন আজও অব্যাহত

শাহরুখের সঙ্গে কাজলের জুটি কার্যত বলিউডের ইতিহাসে একটি উজ্জ্বল পর্ব। জনপ্রিয়তার বিচারে এই জুটির ধারে কাছে আসতে পারেননি বহু নামী বলিউড তারকারাই। শাহরুখ ও কাজলের বন্ধুত্বের সমীকরণ স্ক্রিনেও ঝলমলে হয়ে উঠেছে ভক্তদের কাছে। তবে সেভাবে স্বামী অজয়ের সঙ্গে কাজলের জুটি দর্শকের মনে আঁচড় কাটতে পারেনি। এদিকে, শাহরুখের সঙ্গে কাজলের স্বামী অজয়ের যে খুব একটা সখ্যতা নেই, তা নিয়ে বলিউডে গুঞ্জন আলোচনা কম হয়নি। তবে প্রশ্ন থেকেই যায় যে ,শুধুই কি কাজলের জন্যই শাহরুখের সঙ্গে অজয়ের সম্পর্ক ঘনিষ্ঠ নয়, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? এই সম্পর্ক নিয়ে কখন মুখ খুলেছেন কাজল নিজে, কখনও বা গুঞ্জন বিতর্ক এই ইস্যুতে বড় ভূমিকা নিয়েছে।

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে কাজল কী বলছেন?

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে কাজল কী বলছেন?

শাহরুখ খানের সঙ্গে 'দিলওয়ালে' ছবিতে শেষবার জুটি বাঁধতে দেখা গিয়েছে কাজলকে। সেই ছবির প্রমোশনের সময় এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, ' যদি দুজন মানুষ বন্ধু না হন, তাহলে যে তাঁরা শত্রু সেকথাও বলা যায় না। তাঁরা যেহেতু একসঙ্গে পার্টি করেন না, সেলফি তোলেননা একসঙ্গে, তার মানে এই নয় যে তাঁরা একে অপরকে ঘৃণা করেন।'

শাহরুখ-অজয় সম্পর্কে কাজল

শাহরুখ-অজয় সম্পর্কে কাজল

শাহরুখ ও অজয় সম্পর্কে কথা বলতে গিয়ে কাজল বলেন, 'হ্যাঁ শাহরুখ আমার বন্ধু। আমি আমার বন্ধুদের সম্পর্কে খুবই স্পষ্ট।' এরই সঙ্গে কাজল বলেন, তিনি তাঁর বন্ধুত্ব কখনওই অজয়ের উপর চাপিয়ে দেননা। আর অজয়ও সেরকমটাই করেন। ফলে শাহরুখ খান ও অজয় দেবগণ সম্পর্কে কাজল যে নিজের অবস্থানে স্পষ্ট তা তিনি বারবার জানিয়েছেন।

অজয় সম্পর্কে শাহরুখ কী বলছেন?

অজয় সম্পর্কে শাহরুখ কী বলছেন?

এক সাক্ষাৎকারে কয়েক বছর আগে শাহরুখকে অজয় দেবগন সম্পর্কে প্রশ্ন করা হয়। শাহরুখ তার জবাবে বলেন,' আমরা একসঙ্গে বসে গল্প করি না।অজয় খুবই শান্ত ছেলে। আমিও রিয়েল লাইফে তাই। আমায় হয়তো পাবলিক লাইফে অনেক বেশি টকেটিভ মনে হয়। আমরা বন্ধু। আর যদি আমার কিছু বলার থাকে অজয়কে তাহলে আমি তা রাত ৩ টের সময় ফোন করেও বলতে পারি। বলতে পারি যে, দেখ অজয় কাজলকে আমার দরকার এই কাজের জন্য। তখন ওই (অজয়) ই কাজলকে ড্রাইভ করে নিয়ে আসবে।'

 দুই তারকার সংঘাত নিয়ে বহু জল্পনা বিতর্ক

দুই তারকার সংঘাত নিয়ে বহু জল্পনা বিতর্ক

প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে অজয় দেবগনের সম্পর্কের শীতলতা নিয়ে বলিউডে বহু চর্চা হয়েছে। কেউ মনে করেন, কাজলের সঙ্গে শাহরুখের জুটি হিট হওয়াকে ভালোভাবে নেননি অজয়। কেউ আবার বলে থাকেন, তিক্ততার সূত্রপাত রাকেশ রোশনের ছবি 'করণ অর্জুন' এর হাত ধরে। তবে সমস্তটাই গুঞ্জন ও বিতর্ক বলে উড়িয়ে দিয়েছেন তারকা ঘনিষ্ঠরা। অনেকের মতে দুই তারকার মধ্যে প্রতিযোগিতা রয়েছে বলেই, অজয়ের 'সন অফ সর্দার' ও শাহরুখের 'জব তক হ্যায় জান' একই সময়ে রিলিজ করেছিল।

বহু পুরনো কোন সংঘাত ঘিরে জল্পনা!

বহু পুরনো কোন সংঘাত ঘিরে জল্পনা!

শোনা যায়, রাকেশ রোশন 'করণ অর্জুন' ছবির জন্য যখন কাস্টিং করছিলেন তখন করণ চরিত্রের জন্য অজয়কে অফার করা হয়। তবে অজয় মনে করেছিলেন যে অর্জুন চরিত্রটি বেশি আকর্ষণীয়। এদিকে ততদিনে শাহরুখকে অর্জুন চরিত্রটি দেওয়া হয়। ফলে অজয় অফার প্রত্যাখ্যান করেন। এদিকে, অজয়ের বাবা ভীরু দেবগনের সঙ্গে রাকেশের ডেট-এ সমস্যা চলছিল। ফলে ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন অজয়ের বাবা ভীরু। এদিকে ছবিতে শাহরুখ, কাজল জুটি হিট হয়। এরপর থেকেই শোনা যায়, শাহরুখ ও অজয়ের সম্পর্কে শীতলতা আসে। বাড়ে দূরত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+