বেডরুমের গোপন তথ্য ফাঁস, আলিয়ার সঙ্গে এক বিছানায় শুতে পারেন না!‌ কারণ জানালেন রণবীর

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা এরপরই আলিয়া ভাট ও রণবীর কাপুরের জীবন আমূল বদলাতে চলে আসবে তাঁদের প্রথম সন্তান। সম্প্রতি এই তারকা দম্পতি তাঁদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি '‌ব্রহ্মাস্ত্র'‌-এর সফলতা উপভোগ করছেন। এই বছরের এপ্রিলে সাত পাকে বাধা পরেন আলিয়া ও রণবীর। কিন্তু বিয়ের পর নাকি স্ত্রী আলিয়ার সঙ্গে এক বিছানায় রাত কাটানো দুষ্কর হয়ে পড়েছে, এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন রণবীর কাপুর।

আলিয়ার বদ অভ্যাস কি জানেন

আলিয়ার বদ অভ্যাস কি জানেন

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান যে আলিয়ার ঘুমের ক্রিয়াকলাপ ও তা কীভাবে রণবীর সহ্য করেন সেই কথা। বেডরুমের গোপন কথা জানাতে গিয়ে রণবীর জানান যে আলিয়ার সঙ্গে ঘুমোতে গিয়ে তাঁকে রীতিমতো সংঘর্ষ করতে হয়। এখানে উল্লেখ্য, গত পাঁচ ধরে ডেট করার পর ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া ভাট।

আলিয়ার সঙ্গে এক বিছানায় শোওয়া যায় না

আলিয়ার সঙ্গে এক বিছানায় শোওয়া যায় না

বিনোদনের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীরকে আলিয়ার একটি বদ অভ্যাসের বিষয়ে জিজ্ঞাসা করা হয় যা অভিনেতাকে সহ্য করতে হচ্ছে? এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, '‌আলিয়া যখন ঘুমোয়‌‌ তখন যে সে কি করে কী বলব। পুরো বিছানা জুড়ে ঘুরতে থাকে এবং বিছানার জায়গা ছোট থেকে আরও ছোট হতে শুরু করে। আলিয়ার মাথা থাকে একদিকে আর পা থাকে অন্যদিকে আর এসবের মধ্যে আমি খাটের কোণে চলে যাই। সত্যিই খুব লড়াই করে ঘুমোতে হয় ওর সঙ্গে।'‌

রণবীরের নীরবতা পছন্দ আলিয়ার

রণবীরের নীরবতা পছন্দ আলিয়ার

এই একই প্রশ্ন আলিয়াকে জিজ্ঞাসা করলে অভিনেত্রী বলেন, '‌একটা জিনিস যা আমার রণবীরের মধ্যে ভালো লাগে তা হল ওঁর চুপ করে থাকা। ও খুব ভালো শ্রোতা। আর যেটা আমায় সহ্য করতে হয় তা হল রণবীরের নীরবতা। মাঝে মাঝে আমার প্রয়োজন হয় যে রণবীর প্রতিক্রিয়া জানাক কিন্তু ও সেটা করে না কারণ রণবীর চুপ থাকতে ভালোবাসে। এর আগে রণবীর ও আলিয়াকে একাধিক শহরে সিনেমার প্রচারের কাজে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। অক্টোবরের গোড়ার দিকে আলিয়ার সাধের অনুষ্ঠান আয়োজন হবে বলে শোনা যাচ্ছে, যার প্রস্তুতি নিচ্ছেন রণবীরের মা নীতু সিং ও আলিয়ার মা সোনি রাজদান মিলে।

ব্রহ্মাস্ত্র সফল

ব্রহ্মাস্ত্র সফল

অয়ন মুখোপাধ্যায়ের '‌ব্রহ্মাস্ত্র' বক্সঅফিসে দারুণভাবে সফল হয়েছে। কাল্পনিক জগতের এক গল্পকে এই প্রথমবার ভিএফএক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আলিয়া ও রণবীর ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নার্গাজুন। ৯ সেপ্টেম্বর এই সিনেমা মুক্তি পায়। ব্রহ্মাস্ত্রের পর একাধিক সিনেমায় রণবীর ও আলিয়াকে কাজ করতে দেখা যাবে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+