হবু শ্বশুর মহেশ ভাটের কাছে কোন আর্জি নিয়ে পৌঁছলেন রণবীর! জমছে তারকার বিয়ে ঘিরে আসর

দু'বছরের ডেটিং। আর তারপর বিয়ের পিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে দুই তারকা ঘনিষ্ঠ হন।

দু'বছরের ডেটিং। আর তারপর বিয়ের পিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে দুই তারকা ঘনিষ্ঠ হন। এরপর তাঁদর সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো রটবার পর , শোনা যাচ্ছে শেষমেশ সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

হবু শ্বশুর মহেশ ভাটের কাছে কোন আর্জি নিয়ে পৌঁছলেন রণবীর! জমছে তারকার বিয়ে ঘিরে আসর

এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, আলিয়ার বাবা মহেশ ভাটের সঙ্গে দেখা করেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, দুই তারকা নিজেদের বিয়ের দিনক্ষণ ঠিক করা নিয়ে এদিন দেখা সাক্ষাৎ সারেন। সূত্রের দাবি, রণবীরের বাব ঋষি আপাতত নিউ ইয়র্ক থেকে ফিরে আসবার অপেক্ষায় গোটা পরিবার। তিনি ফিরলেই রণবীর আলিয়ার বিয়ে নিয়ে সমস্ত কিছু নিশ্চিত করে ফেলতে চাইছে আলিয়ার পরিবার।

গত বছরের সেপ্টেম্বর থেকে ঋষি কাপুরের চিকিৎসা চলছে ক্য়ান্সারের। নিউ ইয়র্কে স্বামী ঋষিকে নিয়ে সেখানে রয়েছেন তাঁর স্ত্রী নিতু সিং। এরই মধ্যে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে একাধিক বিষয় উঠে আসলেও , তারকারা তা নিয়ে মুখ খোলেননি। তবে এবার শোনা যাচ্ছে আগামী বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর আলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+