হানিমুন হয়নি, সেই দুঃখ ভোলাতে বেবিমুনে যেতে পারেন রণবীর–আলিয়া
এই বছর লাইমলাইটের সব আলো কেড়ে নিয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এ বছরের এপ্রিলে আলিয়া-রণবীরের বিয়ে থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র-ট্রেলার লঞ্চ এবং সম্প্রতি আলিয়া-রণবীর তাঁদের প্রথম সন্তানের ঘোষণা, পুরো স্পটলাইট নিয়ে নিয়েছেন এই লাভ বার্ডস। এই সপ্তাহের গোড়াতেই আলিয়া তাঁর ইনস্টাগ্রামে হাসপাতালে সোনোগ্রাফির একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, 'শীঘ্রই আসছে আমাদের সন্তান'। এরপরই আলিয়া রণবীর চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

বিয়ের পরপরই আলিয়া এবং রণবীর যে যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়েন। আলিয়ার হাতে রয়েছে করণ জোহরের রকি অউর রানী কি প্রেম কাহানি ও একটি হলিউড সিনেমা। রণবীরের হাতেও রয়েছে বেশ কিছু নতুন প্রজেক্ট ও শামসেরার প্রচার। তারই মাঝে রণবীর ও আলিয়া জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র সেপ্টেম্বরে মুক্তি পাবে, তারও প্রচার চলছে। এসবের মধ্যে আলিয়া ও রণবীর বিয়ের পর মধুচন্দ্রমিতে যেতে পারেননি। আর তার আগেই এই সুখবর। তবে শোনা যাচ্ছে নবদম্পতি তাঁদের ব্যস্ততম সময় থেকে দিন বের করে বেবিমুনে যাবেন। অর্থাৎ ছোট কোনও ভেকেশনে যাবেন।
সূত্রের এক খবর, 'আলিয়া ভাটের শুটিং শেষ হবে জুলাইয়ের মাঝখানে। কিন্তু এই জুটি তাঁদের মধুচন্দ্রিমাতে যেতে পারেননি কারণ তাঁদের শুটিংয়ের কাজ ছিল। কিন্তু এই জুটি মুম্বইতে ফেরার আগে ছোটখাটো বেবিমুন সেরে আসতে চান।' জানা গিয়েছে যে আলিয়া ও রণবীর ইউরোপের কোনও দেশে ঘুরতে যেতে পারেন একে-অপরের সঙ্গ পাওয়ার জন্য। তবে এই নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
আলিয়া ভাট সম্প্রতি শুটিং সারছেন তাঁর প্রথম হলিউড মুভির। টম হার্পারের হার্ট অফ স্টোন-এ আলিয়াকে দেখা যাবে জ্যামি ডর্নন, গাল গ্যাডোট ও একাধিক তারকাদের সঙ্গে। এছাড়াও আলিয়ার নিজস্ব প্রজেক্ট ডার্লিং রয়েছে, এছাড়া জি লে জরা ও রকি অউর রানী কি প্রেম কাহানি। অন্যদিকে রণবীর শুটিং করবেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জন পরিচালিত সিনেমায়। যার নাম এখনও ঠিক করা হয়নি।












Click it and Unblock the Notifications