Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ে না করে আদিলের সঙ্গে সুখেই আছেন রাখি, কী বললেন প্রাক্তন স্বামীকে নিয়ে

বিয়ে না করে আদিলের সঙ্গে সুখেই আছেন রাখি, কী বললেন প্রাক্তন স্বামীকে নিয়ে

রাখী সাওয়ান্ত প্রায় সময় লাইম লাইটে থাকেন। তাঁর খবরের উচ্ছসিত হয়ে পড়েন অনুগামীরা। রাখী তাঁর প্রাক্তন স্বামী রীতেশের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেছেন। আর তাঁর মাঝেই তিনি জানিয়েছেন বিয়ে তিনি আর করছেন না। প্রেমিক আদিলের সঙ্গে ভালো আছেন তিনি।

বিয়ে না করে আদিলের সঙ্গে সুখেই আছেন রাখি, কী বললেন প্রাক্তন স্বামীকে নিয়ে

তিনি দাবি করে জানান তাঁর স্বামী রীতেশ তাঁর সোশ্যাল মিডিয়া সমস্ত প্রফোইল হ্যাক করেছে। রাখী যখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করছে গিয়েছিলেন তখন তিনি আদিলকে সঙ্গে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সে সময় তিনি জানিয়েছেন আদিল সঙ্গে এখন আমি খুব ভালো। একসঙ্গে আছি। বিয়ে করবো কেন। অপরদিকে রীতেশ অর্থাৎ প্রাক্তন স্বামী সংবাদ মাধ্যমে জানান রাখীকে ৯০ লক্ষ টাকার গাড়ি না দেওয়া তিনি সম্পর্ক ভেঙেছেন।

বলা বাহুল্য সোশ্যাল মিডিয়ায় রাখী নিজের প্রেমিকের নাম নিজেই জানিয়েছিলেন। সেই ভাগ্যবান মানুষটি হলেন আদিল খান ডুরানি। শুধু তাঁর নাম নয় ভিডিও ও ছবি আপলোড করেছিলেন রাখী। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী কেঁদেছিলেন এবং মুম্বই পুলিশের কাছে সাহায্যে জন্যও অনুরোধ করেছিলেন। তাঁর প্রাক্তন স্বামী জানিয়ে তিনি আইনী পথে যাবেন। প্রমাণ-সহ সব কাজ করবেন। তিনি আরও জানান, তিনি বছরের রাখী জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন তিনি।

মিডিয়ার সামনে এক কথোকথন সময় রাখী রীতেশকে ভিলেন বলে আখ্যা দিয়েছিলেন। এবং আদিলকে তাঁদের মধ্যে আসতে বারণ করেছিলেন। রাখী জানিয়েছেন নকল গয়না ও গাড়িটি তাঁর থেকে কেড়ে নিয়েছে রীতেশ। তিনি দাবি করে আরও জানান, রীতেশ আমাকে কিছুই দেয়নি। আমার জন্য একটি পয়সাও খরচ করেনি। আমি যে বাড়িতে থাকি সেটা আমার নিজেরই। ও যে আমায় গয়না দিয়েছে তা সব নকল। বিগ বস হাউস থেকে বেরিয়ে আসার পর রীতেশ আমাকে বিএমডব্লু শোরুমে নিয়ে যায় সেই সময় ৪ লক্ষ টাকাও দিয়েছিলেন তিনি।

কিন্তু পরের দিন সেই টাকা সে আমার থেকে নিয়ে নিয়েছিল এবং বলেছিল বিএমডব্লু পাওয়ার তুমি যোগ্য নোয়। তারপর আমাকে একটি লাল রঙের গাড়ি রীতেশ কিনে দিয়েছিল। কিন্তু যখন আদিল আমাকে একটি বিএমডব্লু উপহার দেয় তখন রীতেশ আমাকে ফোন করে গাড়িটি ফেরত দেওয়ার বলেছিল।

গাড়ি এক্সট্রা টায়ার হারিয়ে যাওয়ার যে চার দিন ধরে আমার সঙ্গে মারামারি করেছিল। আমি ওর নামে এফআইআর দায়ের করেছি আর আমি রীতেশকে বলেছি আমার আর আদিলের মধ্যে একদম ভিলেন হওয়ার চেষ্টা করবে না। বর্তমানে আদিলের সঙ্গে বেশ সুখেই সময় কাটাচ্ছেন রাখী। অনেকের মতে তাঁর এক সঙ্গে ঘাঁটছড়া বাঁধতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+