রাজ–শুভশ্রী পুত্র মামার কাছে নিচ্ছে গিটারের ক্লাস, প্রথম দিনই বাজিমাত ইউভানের

বলিউডে করিনা–পুত্র তৈমুরের মতোই টলিউডে বেশ জনপ্রিয় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান। ইতিমধ্যেই তার কাণ্ডকীর্তি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হইচই ফেলেছ। এক বছর এখনও হয়নি, আর এরই মধ্যে সঙ্গীত চর্চা শুরু করে দিয়েছেন এই রাজ–শুভশ্রীর পরিবারের এই ক্ষুদে সদস্যটি।

মামার সঙ্গে সঙ্গীত চর্চায় ইউভান

মামার সঙ্গে সঙ্গীত চর্চায় ইউভান

ইউভানের সঙ্গীত গুরু টলিউড-বলিউডের খ্যাতনামা সঙ্গীতকার জিৎ গঙ্গোপাধ্যায়। মামা সঙ্গীতে পারদর্শী, ভাগ্নেই বা পিছিয়ে থাকে কী করে। তাই মামার সহযোগিতায় ইউভানের প্রথম গিটার ক্লাস শুরু হল। মামার পাশে বসেই কচি কচি হাতে গিটারে এলোমেলো সুর ধরল ইউভান। খেলার ছলে হলেও ভাগ্নের প্রশংসায় পঞ্চমুখ জিৎ। ইউভানকে

উৎসাহ দিয়ে গিয়েছেন সঙ্গীত পরিচালক। তার প্রশংসায় বললেন, 'ভেরি গুড। এই তো! একদম ঠিক। চালিয়ে যাও।' মামা-ভাগ্নের এই যুগলবন্দীকে ইনস্টা স্টোরিতে দিয়েছেন শুভশ্রী। তার সঙ্গে তিনি লেখেন, 'ইউভানের প্রথম গিটার ক্লাস।' এই স্টোরি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই ইউভানের প্রশংসা করেছেন।

জিত–ইউভান সাক্ষাত

জিত–ইউভান সাক্ষাত

প্রসঙ্গত, গত সপ্তাহেই প্রথম দেখা হয় জিতের সঙ্গে ইউভানের। গানও বেঁধেছিলেন ভাগ্নের জন্য। আর ভাগ্নে ইউভানও চুপ করে ছিল মামার কোলে। প্রসঙ্গত, ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাজ চক্রবর্তী ও শুভশ্রীর গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে এসেছিল তাদের প্রথম সন্তান ইউভান। জন্মের প্রথম মুহূর্ত থেকেই সে খুদে তারকা। তার হাসি, কান্না, খেলা, হামাগুড়ি, প্রথমবার দাঁড়ানোর প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইউভানের কিউটনেস ও তার মিষ্টি মিষ্টি ভিডিও প্রত্যেকে পছন্দ করেন। আর তাই তো এক বছর পূর্ণ হওয়ার আগেই সে রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছে।

টলমল পায়ে হাঁটছে ইউভান

টলমল পায়ে হাঁটছে ইউভান

সম্প্রতি ইউভানের আরো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরি'তে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে এক বছর পূর্ণ হওয়ার আগেই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়াচ্ছে ইউভান। একটি ধূসর রঙের প্যান্ট ও ক্রিম কালারের জামা পড়ে রয়েছে সে। আর নিজের খেলার জায়গায় গুটি গুটি পায়ে হাটার চেষ্টা করছে। ইউভানের মিষ্টি এ ভিডিও দর্শকদের মন জয় করে নিয়েছে।

প্রথম জন্মদিন সেপ্টেম্বরে

প্রথম জন্মদিন সেপ্টেম্বরে

প্রসঙ্গত সামনের মাসেই ইউভান তার জন্মের এক বছর পূর্ণ করতে চলেছে। তাই জন্মদিনে যে এক বিরাট পরিকল্পনা রয়েছে তাতো আশা করাই যায়। প্রথম জন্মদিনে কেমন জাঁকজমক আয়োজন হয় তা দেখার অপেক্ষায়তেই ছোট্ট ইউভানের ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+