Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জ্বর, দুর্বলতা, শুটিং থেকে কিছুদিনের বিশ্রাম!‌ তবে কি করোনায় আক্রান্ত হলেন রচনা বন্দ্যোপাধ্যায়

আপাতত কাজ থেকে কিছুদিনের জন্য অবসর নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমনই একটি পোস্টে জল্পনা শুরু হয়েছে জোরদার। সোমবার রচনা তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, জ্বর, গায়ে ব্যাথা, প্রবল শারীরিক দুর্বলতা। তারপরই রচনার করোনা হয়েছে কিনা এ নিয়ে জল্পনা তুঙ্গে।

শুটিং থেকে বিশ্রাম রচনার

আনলক পর্ব থেকেই সমস্ত বিধি মেনেই '‌দিদি নম্বর ১’‌–এর শুটিং শুরু করেছিলেন টলিউডের একসময়কার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এই রিয়ালিটি শোয়ের শততম পর্বের শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। সোমবার রচনা তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে লিখেছেন যে আপাতত কাজ থেকে ছুটি নিচ্ছেন তিনি। এরপরই রচনার অনুগামীদের মধ্যে শোরগোল পড়ে যায়। সোমবার রচনা তাঁর নিজের চারটে ছবি পোস্ট করেন। একটি ছবিতে তাঁকে করোনার ভ্যাকসিন নিতে দেখা যায়। পোস্টে রচনা লেখেন, '‌শেষ পর্যন্ত উপসর্গ দেখা দিল। জ্বর, দুর্বলতা।’‌ এই পোস্টের পরই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি রচনা বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন?‌

আসল কথা হল কোভিড আক্রান্ত হননি এই জনপ্রিয় নায়িকা। আসলে তিনি এদিন করোনার টিকা নেন। আর তারপরেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, জ্বরও আসে তাঁর। তাই এই পোস্ট। করোনা টিকা নেওয়ার জন্য একাধিক উপসর্গ দেখা দিয়েছে তাঁর। ক্যাপশনে রচনা আরও লিখেছেন, '‌শরীর ভাল না থাকায় আপাতত দু’‌দিন কাজ থেকে ছুটি নিয়েছি আমি।’‌ এই পোস্টের পর রচনাকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানান তাঁর লক্ষ লক্ষ অনুগামীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+