এ বছরের শেষে কি বিয়ে করছেন ‘‌শ্রীবল্লী’‌ রশ্মিকা ও বিজয় দেবারাকোন্ডা?‌ জল্পনা তুঙ্গে

‌'‌পুষ্পা:‌ দ্য রাইজ’‌–এর সাফল্যের পর আল্লু অর্জুনের পর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এবার শ্রীবল্লি ওরফে রশ্মিকা মন্দানা। রশ্মিকা মন্দানা ও বিজয় দেবারাকোন্ডার অফস্ক্রিন রসায়ন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। মুম্বইতে এই দুই দক্ষিণী তারকাকে একসঙ্গে ডেটে যেতেও দেখা গিয়েছে। আর এই ডেট জন্ম দিয়েছে তাঁদের দু’‌জনের বিয়ের। শোনা যাচ্ছে যে এই যুগল এ বছরের শেষেই বিয়ে করতে চলেছেন। যদিও রশ্মিকা বা বিজয় তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খোলেননি।

এ বছরের শেষে কি বিয়ে করছেন ‘‌শ্রীবল্লী’‌ রশ্মিকা ও বিজয় দেবারাকোন্ডা?‌

'‌পুষ্পা’‌ সিনেমার পর রশ্মিকা মন্দানা ক্রমে '‌জাতীয় ক্রাশ’‌–এ পরিণত হয়েছেন। আল্লু অর্জুনের পাশাপাশি জনপ্রিয়তার নিরিখে কোনও অংশে কম নন রশ্মিকা। আগামী দিনে বাণিজ্যিক দক্ষিণী ছবির লাগাম তাঁর হাতে থাকবে বলেই মনে করা হচ্ছে।

বিজয় ও রশ্মিকা গীত গোবিন্দম ও ডিয়ার কমরেড এই দু’‌টি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। এখনও পর্যন্ত তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের খুবই পছন্দ হয়েছে। তবে এখন জল্পনা শোনা যাচ্ছে যে রশ্মিকা ও বিজয় সম্পর্কে রয়েছেন এবং এ বছরের শেষের দিকে তাঁরা বিয়ে করতে পারেন।

বর্তমানে বিজয় দেবেরাকোন্ডা পুরী জগনাধের লিগার সিনেমার শুটিংয়ের জন্য মুম্বইয়ে রয়েছেন। অন্যদিকে সম্প্রতি রশ্মিকা মুম্বইতে ফ্ল্যাট কিনেছেন এবং তাঁর পোষ্য অরার সঙ্গে তিনি সেখানেই থাকছেন। আর এরই মাঝে দু’‌জনে একসঙ্গে জিম, চুপি চুপি ডিনার ডেট সহ বিজয়–রশ্মিকার ডেট যথেষ্ট জমে উঠেছে। এমনকী নতুন বছরও তিনি উদযাপন করেছেন গোয়াতে দেবেরাকোন্ডার ভাইদের (‌বিজয় ও আনন্দ)‌ সঙ্গে। বিশ্বস্ত সূত্রের খবর, পুষ্পা অভিনেত্রীর সঙ্গে বিজয়ের মা মাধবীর খুব ভালো সম্পর্ক।

'‌পুষ্পা:‌ দ্য রাইজ’‌ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন রশ্মিকা। এই সিনেমার দারুণ সফলতা এখন উপভোগ করছেন রশ্মিকা। সব লাইমলাইট এখন তাঁর ওপরই। সম্প্রতিক এক সাক্ষাতকারে ২৩ বছরের অভিনেত্রী বিয়ে ও সম্পর্ক নিয়ে জানিয়েছেন যে এখন এইসবের জন্য তিনি অনেকটাই ছোট। বিয়ে করার প্রসঙ্গ নিয়ে রশ্মিকা বলেন, '‌আমি নিজেও জানি না এটা নিয়ে কী বলব, কারণ এটার জন্য আমি এখন খুবই ছোট। আমি এটা নিয়ে কিছুই ভাবিনি। তবে বলব আপনি এমন কাউকে বেছে নিন আপনার জীবনে যে আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে।’‌ তবে এতকিছুর মধ্যে রশ্মিকা ও বিজয়ের বিয়ে এই বছরের শেষে আদৌও হচ্ছে কিনা তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+