খুব শীঘ্রই মালতী মেরির ভাইবোন আসছে!‌ দ্বিতীয় সন্তান আনার পরিকল্পনা করছেন কি প্রিয়াঙ্কা–নিক?

এ বছরের জানুয়ারিতেই প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সারোগেসির মাধ্যমে স্বাগত জানিয়েছেন তাঁদের প্রথম কন্যা সন্তানকে। এই সন্তানের নাম তাঁরা রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস। ইনস্টাগ্রামে জোনাস দম্পতি তাঁদের কন্যার ঝলকও শেয়ার করেছেন। সম্প্রতি প্রিয়াঙ্কার জন্মদিনের দিনই মালতী মেরি তার ছ'‌মাস পূর্ণ হওয়ার জন্য কেকও কেটেছেন। তবে এ সবের মধ্যেই শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা ও নিকস মালতী মেরির জন্য ভাই-বোন নিয়ে আসতে চান এবং সে কারণে তাঁরা নাকি সারোগেসির মাধ্যমে আরও এক সন্তান আনার কথা চিন্তাভাবনা করছেন।

দ্বিতীয় সন্তান আনার পরিকল্পনা করছেন কী প্রিয়াঙ্কা–নিক?

বিনোদনমূলক এক সংবাদমাধ্যমকে বিশেষ এক সূত্র জানিয়েছে যে প্রিয়াঙ্কা ও নিকের কাছে তাঁদের ভাই-বোনেরা কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই জাননে আর সেই অনুভূতি তাঁরা মালতীকেও দিতে চান। তবে এখনই তাঁরা দ্বিতীয় সন্তান নিয়ে আসার কোনও পরিকল্পনা করছেন না, তবে কিছু বছর পর তাঁরা প্রথম সন্তানের মতো সারোগেসির মাধ্যমেই দ্বিতীয় সন্তানকে নিয়ে আসবে। তবে কবে তাঁরা দবিতীয় সন্তান নিয়ে আসবেন সেটা নিয়ে স্পষ্ট করে এই দম্পতির থেকে কিছু জানা যায়নি।

সূত্র আরও জানিয়েছেন যে নিক চান দ্বিতীয় সন্তানের সঙ্গে প্রথম সন্তানের বয়সের ব্যবধান যেন খুব বেশি না হয়। তাঁর ও তাঁর ভাই কেভিন ও জো জোনাসের মধ্যে যেমন বয়সের পার্থক্য রয়েছে ঠিক তেমনটাই যেন মালতী ও তাঁর ভাই বা বোনের মধ্যেও থাকে। অন্যদিকে জোনাস ভাইরা চান যে তাঁদের সন্তানরা একেবারে ভাই-বোনেদের মতো মিশুক, জ্ঞাতি ভাই বা বোন হয়ে নয়। এমনকী নিক ও প্রিয়াঙ্কার পরিবার থেকে এও বলা হয়েছে যে একের অধিক সন্তান নিয়ে আসলেও কোনও সমস্যা নেই।

কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ৪০তম জন্মদিনের পার্টির একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রিয়াঙ্কার জন্মদিনে এসেছিলেন মা মধু চোপড়া ও বোন পরিণীতি চোপড়া। কাজের দিক থেকে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ইট'‌স অল কামিং ব্যাক টু ফেব্রুয়ারি হলিউড সিনেমায়, যা আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। এছাড়া রয়েছে সিটাডল, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এগুলি ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার হাতে রয়েছে জি লে জরা সিনেমা, যেখানে পিগি চপসের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+