অনুষ্কার সঙ্গেই প্রভাসের বিয়ে শেষমেশ! বিদেশে কেন পাড়ি দিলেন তারকারা
'বাহুবলী ২' মুক্তির পর থেকে প্রভাসের জনপ্রিয়তা কার্যত এভারেস্ট ছুঁয়ে ফেলেছে! যতই তাঁর মহিলা ভক্ত সংখ্যা বেড়েছে,ততই উঠে এসেছে তাঁর বিয়ের খবর।
'বাহুবলী ২' মুক্তির পর থেকে প্রভাসের জনপ্রিয়তা কার্যত এভারেস্ট ছুঁয়ে ফেলেছে! যতই তাঁর মহিলা ভক্ত সংখ্যা বেড়েছে,ততই উঠে এসেছে তাঁর বিয়ের খবর। একটা সময় রটে যায়, কোনও এক নামী ব্র্যান্ডের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছেন প্রভাস। তবে তারকা নিজেই সেসব তথ্য উড়িয়ে দেন।

বেশ কয়েকদিন ধরে শোন যাচ্ছে, যাঁকে প্রভাস নিজের 'বেস্ট ফ্রেন্ড' বলে দাবি করতেন , সেই অনুষ্কা শেট্টির সঙ্গেই বিয়ে করতে চলেছেন তিনি। আর সেই জন্যই দুই তারাকা একসঙ্গে গিয়েছেন লস এঞ্জেলসে। সেখানে শোনা যাচ্ছে, দুই তারকা বাড়ি খুঁজতে গিয়েছেন। সূত্রের দাবি, প্রভাস অনুষ্কা বিয়ের পর লস অ্যাঞ্জলসে থাকবেন। তবে বহুবার বিভিন্ন সময়ে অনুষ্কা শেট্টি জানিয়ে দেন যে তিনি কোনও মতেই প্রভাসের সঙ্গে সম্পর্কে লিপ্ত নন।
এদিকে, প্রভাসও এমন বক্তব্য বারবার রেখেছেন। সাম্প্রতিক কালে 'কফি উইথ করণ' অনুষ্ঠানেও তিনি জানিয়েছেন যে তিনি অনুষ্কার সঙ্গে সম্পর্কে নেই। তবে এরপরও অনুষ্কার সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে বহুবার বিভিন্ন খবর উঠে এসেছে।












Click it and Unblock the Notifications