জনপ্রিয় ‌র‌্যাপার তথা গায়ক বাদশা আর ‘‌সিঙ্গল’‌ নন, কার সঙ্গে ডেট করছেন জেনে নিন

জনপ্রিয় র‌্যাপার-গায়ক বাদশা সম্প্রতি '‌ফ্যাবুলস লাইভস অফ বলিউড ওয়াইভস'‌ ওয়েব সিরিজের এক পর্বে এসে সকলের প্রিয় লাভ গুরু করণ জোহরের সামনে নিজেকে '‌সিঙ্গল'‌ বলে দাবী করেছিলেন। আর আপনি যখন আপনার সিঙ্গল স্ট্যাটাস বলিউডের প্রিয় মদনদেব করণ জোহরের সামনে বলছেন, তখন এটা খুবই নিশ্চিত বিষয় যে কেজো এটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবেন। করণ বাদশার সঙ্গে বলিউড ওয়াইভস গ্রুপের একমাত্র সিঙ্গল সীমা সাজদেহ-এর সঙ্গে কিছু একটা ঘোটালা পাকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে কিছুই হয়নি। আর এই শোতে এসে কেন বাদশা নিজেকে সিঙ্গল বলেছেন তার কারণ জানা গিয়েছে।

জনপ্রিয় ‌র‌্যাপার তথা গায়ক বাদশা আর ‘‌সিঙ্গল’‌ নন

আদিত্য প্রতীক সিং সিসোদিয়া যিনি মঞ্চে বাদশা নামে পরিচিত এখড় আর মোটেও সিঙ্গল নন। যদিও তিনি তাঁর ব্যক্তিগত জীবন সেভাবে কারোর সামনে আনতে চান না ঠিকই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁর বিষয়ে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, বাদশা পাঞ্জাবী অভিনেত্রী ইশা রিখির সঙ্গে ডেট করছেন। ইশা চণ্ডীগড়ের মেয়ে বলে জানা গিয়েছে।

বাদশার খুব ঘনিষ্ঠ এখ সূত্র থেকে জানা গিয়েছে যে, '‌একবছর ধরে বাদশাকে এই পাঞ্জাবী অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে। উভয়ের এক পরিচিত বন্ধুর পার্টিতে বাদশা ও ইশার একে-অপরের সঙ্গে পরিচয় হয়। পার্টিতেই একে-অপরকে তাঁরা পছন্দ করতে শুরু করেন। পার্টিতেই তাঁদের পছন্দ-অপছন্দ মিলে যায়, তাঁরা পছন্দ করতে শুরু করেন একে-অপরকে। যদিও এই জুটি এখন খুব ধীরগতিতে তাঁদের সম্পর্ককে নিয়ে যাচ্ছেন। কিন্তু আসল সত। হল, বাদশা ও ইশা ইতিমধ্যেই তাঁদের পরিবারকে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন এবং দুই পরিবার খুশি এই সম্পর্কে। তবে এ বিষয়ে বাদশা বা ইশার থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।'‌

বাদশার সঙ্গে তাঁর প্রথম স্ত্রী জ্যাসমিনের সমস্যা শুরু হয় ২০১৯ সাল থেকে। লকডাউনের সময় সেই পরিস্থিতি আরও জটিল হয়। বাদশা ও জ্যাসমিন ২০১৭ সালে তাঁদের কন্যা জেসিমি গ্রেস মাসি সিংকে স্বাগত জানান। মহামারির পর জ্যাসমিন তাঁর মেয়ে জেসিমিকে নিয়ে লন্ডনে চলে যান। অন্যদিকে বাদশা চণ্ডীগড়, দিল্লি ও মুম্বইয়ের মধ্যে ফেঁসে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+