ব্রেক আপে কষ্ট কতটা হয়! নিজের জীবনের অজানা কথা জানালেন পরিণীতি
দিদি প্রিয়ঙ্কা চোপড়ার পর এবার খবরে বোন পরিণীতি। প্রিয়াঙ্কার জীবনেও এসেছে একাধিক সম্পর্ক, আর শেষে সেই সমস্ত সম্পর্কের গুঞ্জন পেরিয়ে প্রিয়ঙ্কার সঙ্গে নিকের বিয়ে হয়।
দিদি প্রিয়ঙ্কা চোপড়ার পর এবার খবরে বোন পরিণীতি। প্রিয়াঙ্কার জীবনেও এসেছে একাধিক সম্পর্ক, আর শেষে সেই সমস্ত সম্পর্কের গুঞ্জন পেরিয়ে প্রিয়ঙ্কার সঙ্গে নিকের বিয়ে হয়। আর বিয়ের পরেও রীতিমতো খবরে প্রিয়ঙ্কা। তবে বোন পরিণীতি অবার শিরোনামে এলেন ব্রেক আপের যন্ত্রণার কারণে। কী ঘটেছিল বলিউডের এই সুন্দরীর সঙ্গে , তা নিজের মুখেই স্পষ্ট করলেন পরিণীতি।

পরিণীতি চোপড়ার সম্পর্ক
পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গে প্রেম অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল পরিণীতির। একটা সময় শোনা গিয়েছিল , প্রিয়ঙ্কার পর এবার পরিণীতিরও বিয়ে হতে চলেছে। তবে সমস্ত জল্পনা নিয়ে পরিণীতি সেই সময়ে কিছু জানাতে চাননি অভিনেত্রী। এরপর তাঁর ছবি 'জাবাড়িয়া জোড়ি'র মুক্তির সময়ে সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিণীতি।

ব্রেক আপ ও পরিণীতি
পরিণীতি এদিন নিজের সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলাভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেন। ব্রেক আপ নিয়ে মন্তব্য করতে গিয়ে 'ইশকজাদে' অভিনেত্রী বলেন, 'আমি একটা বড় হার্টব্রেকের মধ্যে দিয়ে গিয়েছি। .. সত্যি বলতে আমি একটা জট পাকানো পরিস্থিতিতে ছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। এর আগে পর্যন্ত আমি কোনওদিনও প্রত্যাখ্যাত হইনি। আমার তখন পরিবারকেই দরকার ছিল বেশি। '

পরিণীতি কি এখন পরিণত?
পরিণীতির দাবি, তিনি এখন অনেকটাই পরিণত হয়েছেন । আর এই পরিণত হওয়ার নেপথ্যে ছিল সেই ব্রেক আপ। তিনি বলেন, ' আমি এটা নিয়ে নিশ্চিতও কিছু করতে চাইনা। আর অগ্রাহ্যও করতে চাইনা। '












Click it and Unblock the Notifications