টলি অভিনেত্রীর ছবি লাইক নিখিলের, নতুন সম্পর্কের গুঞ্জন শুরু এক লহমায়

টলি অভিনেত্রীর ছবি লাইক নিখিলের, নতুন সম্পর্কের গুঞ্জন শুরু এক লহমায়

নুসরতের সঙ্গে সম্পর্ক ভেঙেছে নিখিলের। সম্পর্কের তিক্ততার মাঝেই হঠাৎ করে টলিউডের এক হট অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে টেলিপাড়ায়। নিখিল নাকি এখন নুসরতকে ছেড়ে ত্রিধারায় মজেছেন। সম্প্রতি আশ্রম ওয়েব সিরিেজ বঙ্গতনয়ার অভিনয় মন কেড়েছিল দর্শকদের। মুম্বইয়ে ধীরে ধীরে আসর জমাতে শুরু করেছেন ত্রিধা। সম্প্রতি নিখিল নাকি ত্রিধার ইনস্টাগ্রামে ঢুকে তাঁর ছবিতে লাইক দিয়েছেন।

নুসরতের সঙ্গে সম্পর্কে ভাঙন

নুসরতের সঙ্গে সম্পর্কে ভাঙন

তুরস্কে গিয়ে যােক বলে এলাহি আয়োজনে বিয়ে সেরেিছলেন নিখিল জৈন। টলিউড সুন্দরী এবং তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানকে বিয়ে করেন তিনি। কলকাতায় ফিরে বড় করে হয়েছিল রিসেপশন। তাতে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই সম্পর্ক ভাঙতে শুরু করে। তারপরেই নিখিলকে নিয়ে মুখ খোলেন নুসরত। তাঁকে নিয়ে একের পর এক অভিযোগ করতে থাকেন।

নিখিলের বিরুদ্ধে অভিযোগ

নিখিলের বিরুদ্ধে অভিযোগ

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার করেছেন নুসরত। তিনি দাবি করেছেন তুরস্কের বিয়ের নিয়ম মেনে নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। দেশে ফিরেও নিখিল আইন মেনে তাঁর সঙ্গে বিয়ে করেননি। কাজেইএকে বিয়ে বলে না। নিখিলের সঙ্গে তিনি লিভ ইন রিলেশনে ছিলেন বলে জানিয়েছেন। নিখিলের বিরুদ্ধে প্রতারণারও অভিযোগ করেছেন নুসরত।
নিখিল তাঁর টাকা অ্যাকাউন্ট থেকে না বলে তুলে নিয়েছেন বলে অভিযোগ করেছেন িতনি।

 নিখিলের পাল্টা অভিযোগ

নিখিলের পাল্টা অভিযোগ

সন্তান সম্ভাববা নুসরত। কয়েকদিন আগেই নিজের বেবিবাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেেছন নুসরত। নিখিলের দাবি এই সন্তানের পিতা তিনি নন। নুরত তাঁর সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেছেন নিখিল। এই নিয়ে তিনি আদালতে মামলা করবেন বলেও জানিয়েছেন।

ত্রিধাকে নিয়ে জল্পনা

ত্রিধাকে নিয়ে জল্পনা

ইতিমধ্যেই নিখিল জৈন অভিনেত্রী ত্রিধার একটি হট ছবিতে লাইক দিয়েছেন। তারপরেই নিখিলের সঙ্গে ত্রিধার প্রেমের জল্পনা শুরু হয়ে গিয়েছে। টলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে নিখিলের সঙ্গে ত্রিধার প্রেমের গল্প।যদিও পুরোটাই জল্পনা। কারণ কোনও পক্ষ থেকেই এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+