এবার নতুন ছবিতে জুটি বাঁধছেন মিমি ও সোমরাজ, কেমন হবে সিনেমাটি সেদিকে তাকিয়ে অনুগামীরা
এবার নতুন ছবিতে জুটি বাঁধছেন মিমি ও সোমরাজ, কেমন হবে সিনেমাটি সেদিকে তাকিয়ে অনুগামীরা
টলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর বিয়ে! কোথায় বিয়ে, কার সঙ্গে বিয়ে, সঙ্গীই বা কে? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। তবে, অভিনেত্রী কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই চুপ হয়ে আছেন। তবে পার্টনার খুঁজে নিলেন তিনি। তবেই সেটা কিন্তু অফস্কিন নয় অনস্ক্রিন। অভিনেতার নাম সোমরাজ মাইতি। তাঁকে কিন্তু আগেও দেখা গেছে বাংলা ধারাবাহিকে। সিরিয়ালের নাম 'জিওনকাঠি’। তবে মাঝে কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তাছাড়া তিনি কিন্তু অনেক ছবিতে কাজ করেছেন। নাম 'এই ছেলেটা ভেলভেলেটা', 'টেক্কা রাজা বাদশা’ ধারাবাহিকে।

আসন্ন ছবিতে কে কে অভিনয় করছেন
নতুন সিনেমায় নতুন জুটিকে দেখতে পাবেন অনুগামীরা। পরিচালক আসন্ন নতুন ছবি 'পলাশের বিয়ে'। আর সেখানেই দেখা মিলবে গল্পে অভিনেত্রী তথা সাংসদ ও অভিনেতা সোমরাজের। কেমন হবে নতুন ছবিটি, সেই দিকেই তাকিয়ে অনুগামীরা।

পরিচালক প্রেমেন্দু কী জানালেন
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী জানান, ছবিটা কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক। হাসি মজায় ঘেরা ছবি। তবে, গল্পটা কিন্তু আধুনিক সময়ের গল্প। তবে ছবিতে আর কী দেখানো হবে তা এখনও তিনি কিন্তু খোলসা করে বলেননি। তবে, তিনি এটাও বলেন, তাঁর ছবিতে তিনি কোন ভিলেন চরিত্রকে দেখাতে চায়নি। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। পরিচালক আগেও 'হানিমুন' ছবিটি পরিচালনা করেছিলেন। তবে, কেন তিনি মূল চরিত্রে মিমিকে বেঁছে নিলেন? তিনি জানিয়েছেন, পারিবারিক ছবির ক্ষেত্রে যে সব মুখ থাকবেন তারা ভালো অভিনেতা-অভিনেত্রী হওয়াটা খুব জরুরি। তাছাড়া মিমির সঙ্গে কাজ করার আগে করার খুব ইচ্ছে ছিল। 'ড্রাকুলা স্যার' ছবিটি দেখার পর আমার ইচ্ছা আরও বেড়ে যায়।

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী
প্রায় কয়েক বছর ধরে অভিনেত্রী মিমি কিন্তু খুব ভেবে বেছে ছবি করছেন। বাপি বাড়ি যা চলচ্চিত্রে মিমি 'দোলা' চরিত্রে অভিনয় করেছেন। বোঝেনা সে বোঝেনা , প্রলয় ছবিতে অভিনয় করেছেন। তাঁর সুন্দর অভিনয়ের জন্য তাঁকে অনুগামীরা তাঁকে পছন্দ করেছেন।












Click it and Unblock the Notifications