সোহেলের পর এবার ঘর ভাঙছে ইমরান খানের! অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে
সোহেলের পর এবার ঘর ভাঙছে ইমরান খানের! অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে
বেশ কয়েক বছর হল সিনেমার জগত থেকে দূরে সরে রয়েছেন তিনি। গত বছর ঘোষণাও করেছিলেন যে অভিনয় জীবন থেকে অবসর নিয়ে নিচ্ছেন তিনি। কিন্তু তার পরেই এই মুহূর্তে চর্চার শিরোনামে আমির খানের ভাগ্নে তথা অভিনেতা ইমরান খান। তবে এই শিরোনামে আসার কারণ এটা নয় যে তিনি আবার বড় পর্দায় ফিরে আসছেন, বরং কারণটা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি ও তাঁর স্ত্রী নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন, আর তা নিয়েই শুরু হয়েছে জোরদার জল্পনা।

ভাঙছে ইমরানের ঘর
কিছুদিন আগেই একটি খবর নিয়ে বেশ চর্চা হয়েছিল যে বহুদিন ধরেই নাকি আলাদা থাকেন 'জানে তু ইয়া জানে না' খ্যাত অভিনেতা ইমরান খান ও তাঁর স্ত্রী অবন্তিকা মালিক। কিন্তু এবার নাকি শোনা যাচ্ছে যে সলমন খানের ছোট ভাই সোহেল খান ও সীমা সচদেবের ডিভোর্সের মতই নাকি এবার পাকাপাকি ভাবে আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ইমরান ও অবন্তিকাও। আর এতেই জল্পনা তুঙ্গে যে এবার সলমন খানের পরিবারের পাশাপাশি ঘর ভাঙতে চলেছে আমির খানের পরিবারের সদস্য ইমরানের ঘরও।

ইমরান-অবন্তিকার প্রেম
জানা যায় যে মাত্র ১৯ বছর বয়সে অবন্তিকার প্রেমে পড়েছিলেন ইমরান খান। ২০১০ সালের ১৬ জানুয়ারি বাগদান সারেন দুজনে। এরপর ২০১১ সালেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইমরান ও অবন্তিকা। শুধুমাত্র তাই নয়, সেই সময় এই জুটিকে বলিউডের অন্যতম সেরা মিষ্টি কাপল বলেও ডাকাডাকি করত সকলে। ইমরানের মামা আমির খানের পালি হিলের বিলাসবহুল বাড়িতেই বসেছিল বিয়ের আসর। এরপর ২০১৪ সালে তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। এতদূর পর্যন্ত বেশ ভালোই চলছিল। কিন্তু তারপরেই দুজনের মধ্যে তৈরি হয় দূরত্ব।

সম্পর্কের টানাপোড়েন
বলিউডের অলিগলিতে কান পাতলে শোনা যায় যে ২০১৪ সালে কন্যা সন্তান হওয়ার পর থেকেই শুরু হয় ইমরান এবং অবন্তিকার সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এর পরেই মেয়েকে নিয়ে ইমরানের ঘর ছাড়েন অবন্তিকা। আর সেখান থেকেই আলাদা থাকেন ইমরান ও অবন্তিকা। এরপরেই এক খবর সামনে আসে যে ইমরান খানের সঙ্গে আর থাকতে চাননা অবন্তিকা। আর কারণ হিসেবে উঠে আসে যে অভিনেতা হসেবে ইমরানের ব্যর্থতা, এবং তাঁর কাজ না থাকাকেই দায়ী করা হয়েছে।

বলিউডে সম্পর্ক ভাঙ্গন
তবে এই প্রথম নয়। বরাবরই গুচ্ছগুচ্ছ সম্পর্ক ভাঙার সাক্ষী থেকেছে বলিউড। আগের তালিকাটা বিশাল লম্বা। কিন্তু সাম্প্রতিক কালের দিকে যদি নজর রাখা যায়, তাহলে আগের বছরেই নিজেদের সম্পর্ক ভাঙার খবর ঘোষণা করে সকলকে অবাক করে দিয়েছিলেন আমির খান ও কিরণ রায়। আর এবার আমিরের ভাগ্নে ইমরানের ঘরও ভাঙতে চলেছে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications