ঘাগরা গানে নাচের মহড়ায় ব্যস্ত নীতু সিং, তবে কি বিয়ের সানাই বাজতে চলেছে কাপুর পরিবারে?‌

তবে কি সেই মাহেন্দ্র ক্ষণটি চলে এল?‌ অন্তত ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখে অন্তত সরকমটাই মনে হচ্ছে যে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক এবার বিয়েতে পরিণত হতে চলেছে। এরকমটা মনে হওয়ার কারণ?‌ সম্প্রতি নীতু কাপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তাঁর ছেলের ছবির গান '‌ঘাগরা’‌–তে নাচ করছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোরিওগ্রাফার রাজেন্দ্র সিং, যিনি সেলেবদের বিয়ের সঙ্গীত ইভেন্টে নাচ শেখানোর জন্য জনপ্রিয়।

ঘাগরা গানে নাচের মহড়ায় ব্যস্ত নীতু সিং


ভিডিওতে দেখা গিয়েছে নীতু কাপুর '‌ঘাগরা’‌ গানে নাচের মহড়া দিচ্ছেন। যা দেখে নেটিজেনরা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে তবে কি তিনি তাঁর ছেলের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আলিয়া এবং রণবীর বহুদিন ধরেই একে–অপরের সঙ্গে ডেট করছেন, তাঁদের বিয়ের কথাও কানাঘুঁষো শোনা গিয়েছিল। যদিও রণবীর বা আলিয়া কেউই বিয়ে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। যদিও নীতু কাপুরের ভিডিওতে অনেক নেটিজেনই প্রশ্ন করেছেন এ প্রসঙ্গে।

কোরিওগ্রাফার রাজেন্দ্র সিং এই ভিডিও শেয়ার করে লিখেছেন, '‌দারুণ নাচের কোরিওগ্রাফি করলাম আমার অন্যতম প্রিয় নীতু কাপুরের সঙ্গে।’‌ ২০১৩ সালে রণবীর কাপুরের ছবি '‌ইয়ে জওয়ানি হ্যয় দিওয়ানি’‌ ছবির গান ঘাগরা। যেখানে মাধুরী দীক্ষিতকে দেখা গিয়েছে অসাধারণ নাচ করতে, সঙ্গে ছিলেন অবশ্যই রণবীর কাপুর। কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেই আলিয়াকে দেখা গিয়েছে যোগ দিতে। এমনকী ঋষি কাপুরের মৃত্যুর সময়ও তিনি সর্বদা রণবীরের পাশে ছিলেন। ২০১৯ সালের এপ্রিলে আলিয়া ভাটকে নিয়ে এও খবর হয় যে তিনি তাঁর বিয়ের লহেঙ্গার জন্য সব্যসাচীর সঙ্গে যোগাযোগ করেছেন। এ বছরের ডিসেম্বরে আলিয়া–রণবীরের বিয়ের গুজব খবরও রটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+