বিচ্ছেদের পথে মালাইকা–অর্জুন কাপুর? মানসিক অবসাদে বাড়িতে নিভৃতবাসে অভিনেত্রী
বিচ্ছেদের পথে মালাইকা–অর্জুন কাপুর?
বলিউডে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেম যথেষ্ট চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। যদিও কখনই তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তবে এই দুই অভিনেতাকে অনেক সময়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে এমনকী সম্প্রতি তাঁরা মলদ্বীপে ছুটি কাটাতেও গিয়েছিলেন। তবে অর্জুন ও মালাইকার ভক্তদের জন্য খারাপ খবর রয়েছে। শোনা যাচ্ছে যে মালাইকা ও অর্জুনের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। বলিউডে নতুন এই খবরে উভয় অভিনেতার অনুগামীরা চমকে উঠেছেন।

নিভৃতবাসে রয়েছেন মালাইকা
বলিউডের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী অর্জুন ও মালাইকা তাঁদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এক বিনোদনমূলক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী ৬ দিনের বেশিদিন ধরে মালাইকা তাঁর বাড়ি থেকে বের হননি। তিনি একেবারে নিজেকে নিভৃতবাসে রেখেছেন। রিপোর্টে বলা হয়েছে যে তিনি চূড়ান্ত মানসিক অবসাদে ভুগছেন এবং কিছুদিন গোটা পৃথিবী থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, 'এই সময়ের মধ্যে অর্জুন কাপুরও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি। এমনকী তিনদিন আগেই অর্জুন তাঁর বোন রিয়া কাপুরের বাড়িতে নৈশভোজের জন্য গিয়েছিলেন। অথচ মালাইকার বাড়ি রিয়ার বাড়ি থেকে খুব বেশি দূরেও নয় কিন্তু নৈশভোজের পর অর্জুন দেখাও করতে যাননি মালাইকার সঙ্গে। সাধারণ এই ধরনের পারিবারিক নৈশভোজে অর্জুনের সঙ্গে মালাইকাও যেতেন কিন্তু সেদিন তাঁকে অর্জুনের সঙ্গে দেখা যায়নি।'

বিচ্ছেদের পথে অর্জুন–মালাইকা
বিশ্বস্ত সূত্রের খবর, অর্জুন কাছাকাছি থাকলে অবশ্যই মালাইকার বাড়িতে যান। কিন্তু ওইদিন রিয়ার বাড়িতে গেলেও তিনি মালাইকার বাড়িতে যাননি। বরং অর্জুন বাড়ি চলে এসেছিলেন। রিপোর্টে বলা হয়েছে, 'অর্জুন ও মালাইকা নৈশভোজ বা কফি ডেটে গেলেও তাঁদের বর্তমানে আর দেখা যাচ্ছে না একসঙ্গে। এটা স্পষ্ট ইঙ্গিত যে তাঁদের মধ্যে সবকিছু ঠিক চলছে না।'
গত বছর ১ জানুয়ারি মালাইকা অরোরা তাঁর সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্কের কথা

এ বছর বিয়ের খবরও শোনা গিয়েছিল
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। গত বছরের শেষদিকে শোনা গিয়েছিল এ বছরই বিয়ে করতে পারেন অর্জুন-মালাইকা। সম্প্রতি তাঁরা মলদ্বীপে বেড়াতেও গিয়েছিলেন। দুই তারকার ইনস্টাগ্রাম উপচে পড়েছিল নিজেদের ছবি এবং ভিডিওয়। সবকিছুই ছিল খোলাখুলি। কিন্তু এমন কি হল যে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হলেন।

চার বছরের প্রেম অর্জুন–মালাইকার
আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মালাইকা সম্পর্কে জড়ান তাঁর থেকে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে। এই প্রেম নিয়ে বি-টাউনে চর্চা হলেও তাঁরা সবকিছুকে উপেক্ষা করে চার বছর ধরে প্রেম চালিয়ে গিয়েছেন। কিন্তু এমন কি ঘটল যে তাঁদের মধ্যে সম্পর্ক ভাঙার পথে? এ নিয়ে অর্জুন বা মালাইকা দু'জনে কোনও মন্তব্যই এখনও করেননি।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications