প্রভাসের সঙ্গে প্রেম করছেন নাকি কৃতী শ্যানন?‌ বি–টাউনে জল্পনা কিন্তু তুঙ্গে

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন শুরু হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে চুটিয়ে ডেট করছেন বলিউডের কৃতী শ্যানন। রবিবার থেকেই এই খবরে তোলপাড় গোটা নেট দুনিয়া। শোনা যাচ্ছিল, '‌আদিপুরুষ'‌ ছবির শুটিং চলাকালীন ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলি তারকা কৃতী শ্যানন এবং দক্ষিণী তারকা প্রভাসের মধ্যে। যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রভাস বা কৃতী কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। কিন্তু এক বিশ্বস্ত সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরানো এই খবরের কোনও সত্যতা নেই। প্রভাস-কৃতীর মধ্যে তেমন কোনও সম্পর্ক গড়ে ওঠেনি। এটা সোশ্যাল মিডিয়ার অন্যান্য মশলাদার খবরের মধ্যেই একটি, তাই প্রভাস বা কৃতী দু'‌জনেই এটা নিয়ে মন্তব্য করতে চাননি।

প্রভাসের সঙ্গে প্রেম করছেন নাকি কৃতী শ্যানন?‌

এর আগের রিপোর্টে জানা গিয়েছিল যে কৃতী-প্রভাস দু'‌জনের কেউই কাউকে ফোন বা মেসেজ করেন না কিন্তু তাঁদের মধ্যে ভালোলাগার সম্পর্ক গড়ে উঠেছে। তবে তাঁরা দু'‌জনের কেউই এ বিষয়ে তাড়াহুড়ো করতে চান না বরং স্বাভাবিকভাবেই দু'‌জনের সম্পর্ক গড়ে উঠুক সেটাই তাঁরা চায়। তবে সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার এই খবর শুনে কৃতী ও প্রভাস অবশ্যই হাসছেন কারণ এই খবর একেবারে ভিত্তিহীন।

প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাসে একটি সাক্ষাৎকারে প্রভাসের সম্পর্কে কৃতীকে প্রশ্ন করা হলে তিনি অনরগল প্রশংসা করতে থাকেন। কৃতী বলেছিলেন, '‌প্রভাস নিজে খেতে খুব ভালবাসে, নিজের সহ-অভিনেতা বা সহ-অভিনেত্রীদের খাওয়াতেও খুব ভালবাসে।'‌ শুধু তাই নয়, কফি উইথ করণ শোতে এসে তারকাদের ফোন করার কথা পর্বে কৃতী প্রভাসকে ফোন করেছিলেন। যা দেখে সকলেই বেশ চমকে উঠেছিলেন যে কৃতী-প্রভাসের এত ভালো সম্পর্ক কবে থেকে হল। বেশ কয়েক মাস আগে শুটিং শেষ হয়ে গিয়েছে '‌আদিপুরুষ'‌-এর। কিন্তু প্রভাস এবং কৃতীর মধ্যে যোগাযোগ বন্ধ হয়নি। ২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে কৃতী, প্রভাস এবং সইফ আলি খানের ছবি '‌আদিপুরুষ'‌। তখন আরও ভাল করে দুই তারকার রসায়ন প্রকাশ পাবে দর্শকের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+