কৌশানিকে কবে বিয়ে করছেন? অবশেষে বিয়ের দিনক্ষণ জানিয়ে দিলেন বনি সেনগুপ্ত
টলিউডের অন্যতম চর্চিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন আর এ নিয়ে কোনওদিনও রাখঢাকও করেননি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাঁদের একাধিক ছবি নজরে পড়বে। তবে বনি-কৌশানি কবে বিয়ে করছেন এ নিয়ে তাঁদের ভক্তদের মতো টলিউডের জল্পনা-কল্পনার শেষ নেই। অবশেষে বনি জানালেন বিয়ের তারিখ।

বৃহস্পতিবার বনি ও কৌশানির আগামী বাংলা ছবি 'শুভ বিজয়া'র আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে এসে বনি বলেন, 'কবে বিয়ে করছি এটা খুব কঠিন প্রশ্ন। তবে প্ল্যানিং করছি আগামী বছর। তবে সেটা যদি না হয় তবে ২০২৪-এ অবশ্যই বিয়েটা করে ফেলব।' বিয়ের জন্য ঠিক কোন সময়টা বেছে নেবে এ প্রশ্নের উত্তরে কিন্তু বনি জানিয়েছেন যে শীতকালেই তাঁরা বিয়েটা সারবেন। অন্যদিকে, কৌশানির মুখে আবার শোনা গেল অন্য উত্তর। কবে বিয়ে করছেন এ প্রশ্নের জবাবে একগাল হেসে কৌশানি বলেন, 'একি আমি সিঙ্গল আছি। আমায় কতজন ভালোবাসেন আর আমি বিয়ে করে নিলে তাঁদের মন ভেঙে যাবে।'
আসলে বনি ও কৌশানি সদ্য নিজেদের প্রযোজনা সংস্থা শুরু করেছে। যা একেবারে শিশু অবস্থায় রয়েছে। তাই সেদিকটা সামলে নিয়ে তবেই তাঁরা ব্যক্তিগত জীবনে সামনে এগোতে চান। বৃহস্পতিবার কৌশানিকে সাদা রঙের অফ শোল্ডার স্লিট জাম্পস্যুটে দেখা গেল। অন্যদিকে বনি পরেছিলেন কালো রঙের প্রিন্টেট শার্ট ও জিন্স। প্রসঙ্গত, পারবোনা আমি ছাতে তোকে সিনেমার সেটে প্রথম আলাপ কৌশানি ও বনির। তারপরই এঁদের প্রেম শুরু হয়ে যায়। অনস্ত্রিনে বহু ছবিতেই বনি ও কৌশানি জুটি বেঁধেছেন। তাঁদের জুটিকে দর্শকরা বেশ পছন্দ করছেন। মাঝে বনি ও কৌশানির সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা গেলেও সবকিছুকে নাকচ করে দিয়ে তাঁরা জানিয়েছেন তাঁরা একসঙ্গে রয়েছেন। এখন প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে কৌশানি ও বনির চারহাত এক হয়।












Click it and Unblock the Notifications