প্রাক্তন থেকে ডিভোর্স–যৌনতা, মশলাদার আলাপচারিতা করণের সঙ্গে, প্রকাশ্যে কফি উইথ করণ ট্রেলার
গসিপ, গসিপ আর শুধুই গসিপ নিয়ে আসতে চলেছে 'কফি উইথ করণ'-এর সিজন ৭। করণ জোহর যার সঞ্চালক, সেখানে বিতর্কিত বিষয়, সেক্স, সম্পর্ক, বিয়ে, ডিভোর্স নিয়ে কথা হবে না তা কি করে হয়। এই সিজনও ব্যতিক্রম যে নয় তার প্রমাণ মিলল 'কফি উইথ করণ' সিজন ৭-এর ট্রেলারেই। আসলে 'কফি উইথ করণ'-এর মূল ইউএসপিই হল গসিপ।
তারকাদের সঙ্গে গসিপে করণ জোহর
ট্রেলারে দেখা গিয়েছে, সারা আলি খান, রণবীর সিং, জাহ্নবী কাপুর, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, সামান্থা রুথ প্রভু, অক্ষয় কুমার, আলিয়া ভাট সহ একাধিক তারকাদের সঙ্গে গসিপে মজেছেন করণ জোহর। যাঁদের মধ্যে রণবীর সিং, সারা আলি খান ও সামান্থা রুথ প্রভুর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
সেক্স প্লেলিস্ট নিয়ে অকপট করণ জোহর
ট্রেলার হাসতে হাসতে নিজের 'সেক্স প্লেলিস্ট'-নিয়ে কথা বলতে দেখা গেল বলিউডের 'গাল্লি বয়' রণবীরকে। ট্রেলারের ছোট্ট ক্লিপিংসে দেখা গিয়েছে করণ রণবীরকে প্রশ্ন করছেন, 'ইউ হ্যাভ অ্যা সেক্স প্লেলিস্ট'। তখন রণবীর বলেন, 'অ্যাই হ্যাভ ডিফারেন্ট সেক্স প্লেলিস্ট।' রণবীরের সঙ্গে করণের সঙ্গে আড্ডা দিতে দেখা যাবে রণবীর কাপুরের ঘরণী তথা করণ জোহরের ফেভারিট গার্ল আলিয়া ভাট।
সারার স্পাইসি জবাব
অন্যদিকে সারা আলি খানকে করণ প্রশ্ন করেন, 'কোনও একটা কারণ বলুন যে কারণে আপনার প্রাক্তনকে আপনি প্রাক্তন করে দিয়েছেন?' উত্তরে সারা বলেন, 'কারণ ও আরও অনেকেরই প্রাক্তন।' বলেই হেসে ফেলেন সারা। সইফ কন্যার এই মন্তব্যে অনেকের প্রশ্ন তাঁর এই ইঙ্গিত কি কার্তিক আরিয়ানের দিকে ছিল? শোনা যায় কার্তিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সারা। সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে একসঙ্গে আসতে দেখা যাবে।
বিস্ফোরক সামান্থা রুথ প্রভু
তবে করণ জোহরের চ্যাট শোতে এসে বিস্ফোরক মন্তব্য করে বসেন দক্ষিণী বোম্ব সামান্থা প্রভু রুথ। অভিনেত্রী দাবি করেছেন যে অসুখী দাম্পত্যের জন্য দায়ী পরিচালক করণ জোহর! এই কারণেই বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অনেকে!বলিউডে তাঁর আত্মপ্রকাশ ঘটেনি। কিন্তু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অসাধারণ কাজের জন্য সুখ্যাতি ছড়িয়েছে দেশজুড়ে। বি টাউনের গসিপ চর্চার অন্যতম জনপ্রিয় শো-এ এসে এবার করণের বিরুদ্ধে মুখ খুললেন সামান্থা। যা ঘিরে আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। ট্রেলারের ভিডিওতে সামান্থাকে বলতে দেখা গিয়েছে, 'পৃথিবীর অসুখী বিয়েগুলির জন্য তুমিই দায়ী। তুমি জীবনটাকে কভি খুশি কভি গম-এর মতো করে দেখাও। কিন্তু বাস্তবটা কেজিএফ-এর মতো। সামান্থার কথা শুনেই হেসে গড়িয়ে পড়েন করণ।
শোয়ে আসবেন না রণবীর কাপুর
আগামী ৭ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে করণ জোহরের এই বিতর্কিত চ্যাট শো 'কফি উইথ করণ'। 'কফি উইথ করণ'-এ এবার বহু তারকাকে দেখা গেলেও দেখা যাবে না রণবীর কাপুরকে। তিনি এই শোয়ে আসার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। শোনা যায়, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে চর্চা বিন্দুমাত্র পছন্দ নয় তাঁর।












Click it and Unblock the Notifications