কঙ্গনা বনাম তাপসী লড়াই তুঙ্গে! 'নেপোটিজমের খেলা' নিয়ে চরম কোন্দল
'গেম ওভার' ছবিটি কয়েক সপ্তাহ হয়েছে মুক্ত পেয়েছে। তবে তাপসী অভিনীত এই ছবি কার্যত মুখ থুবড়ে পড়েছে। তবে বলিউডের 'বদলা' খ্যাত অভিনেত্রী তাপসী এবার কঙ্গনার 'গেম ওভার' করতে তৎপর!
'গেম ওভার' ছবিটি কয়েক সপ্তাহ হয়েছে মুক্ত পেয়েছে। তবে তাপসী অভিনীত এই ছবি কার্যত মুখ থুবড়ে পড়েছে। তবে বলিউডের 'বদলা' খ্যাত অভিনেত্রী তাপসী এবার কঙ্গনার 'গেম ওভার' করতে তৎপর! অন্তত বলিউডে তেমনই কানাঘুষো।

কয়েকদিন আগে তাপসীকে 'সস্তি কপি' বলে অপমানজনক কটাক্ষ করেন, কঙ্গনার দিদি রঙ্গোলি চাণ্ডেল। সেই মন্তব্যেয় র জবাব ইচ্ছে করেই তাপসী দিতে চাননি বলে দাবি করেন । তাপসী জানান, বিষয়টিকে আর বাড়তে না দেওয়ার উদ্দেশেই তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, তাপসী পান্নু বলেন, 'উনি (কঙ্গনা) আমার সঙ্গে নেপোটিজম কার্ড খেলতে পারবে না। কারণ আমি আজকে যা পেয়েছি, তা আমি লড়াই করে পেয়েছি। .. ' পাশাপাশি তিনি 'সস্তি কপি' মন্তব্যের প্রেক্ষাপটে বলেন, 'কঙ্গনা হাইয়েস্ট পেড অভিনেত্রী, সেদিক থেকে আমার মনে হয় আমি সস্তি ভার্সান । '
এর আগে এক সাক্ষাৎকারে তাপসী কঙ্গনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, 'কঙ্গনার ডাবল ফিল্টারের দরকার।' সেই প্রসঙ্গেই রঙ্গোলি আক্রমণ করেন তাপসীকে। যদিও তাপসী পরে দাবি করেন, তিনি মজার ছলে কথাটি বলেন। পাশাপাশি, তাপসী জানিয়েছিলেন কঙ্গনাকে তিনি অনুসরণ করে চলেন। যদিও তাকে চিঁড়ে খুব একটা ভেজেনি!












Click it and Unblock the Notifications