বাঙালি অভিনেত্রীর সঙ্গে প্রেমে মশগুল সুশান্ত! নতুন ছবি ঘিরে বলিউডের অন্দরে জল্পনা তুঙ্গে
অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তাঁর প্রেম ভাঙতেই একাধিক বার খবরে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত। একটা সময় কৃতী শ্যাননের সঙ্গে প্রেমের সম্পর্কে মশগুল ছিলেন সুশান্ত।
অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তাঁর প্রেম ভাঙতেই একাধিক বার খবরে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত। একটা সময় কৃতী শ্যাননের সঙ্গে প্রেমের সম্পর্কে মশগুল ছিলেন সুশান্ত। তার কয়েকদিনের মাথায় 'কেদারনাথ' ছবির শ্যুটিং এর সময় থেকে শোনা যাচ্ছিল সারা আলি খান ও সুশান্তের প্রেম কাহিনি।

এবার ফের খবরে সুশান্ত সিং রাজপুত। আর এবার এই বিহারীবাবুর সঙ্গে সম্পর্কের বেড়াজালে জড়িয়েছেন বাঙালি অভিনেত্রী রিহা চক্রবর্তী। প্রসঙ্গত,'জলেবী' ছবির এই অভিনেত্রী বেশ কয়েকমাস আগে পরিচালক মুকেশ ভাটের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর থেকেই খবরে ! 'জলেবী' মূলত, বাংলা ছবি 'প্রাক্তন' এর হিন্দি রিমেক। আর সেই ছবির নায়িকা এবার সুশান্তের সঙ্গে আপাতত লাদাখে 'হলিডে' কাটাচ্ছেন।
View this post on InstagramAn ounce of innocence, a pinch of laughter. #ladakh
A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on
লাদাখের বুকে সুশান্ত আর রিহার ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। দুই তারকাই আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন। তবে ছবিতে যে শিশুটিকে দেখা যাচ্ছে, সেই শিশুটি একই। ফলে নেটিজেনদের ধারনা দুই তারকা একসঙ্গেই রয়েছেন লাদাখে। আর সেই ধারণা আরও উস্কে দিয়েছে রিহার পোস্ট-এর 'নিউ ফ্রেন্ড' হ্যাশট্যাগ। সবমিলিয়ে এই সম্পর্ক ঘিরে জল্পনা জোরদার বলিউডের অন্দরে।












Click it and Unblock the Notifications