আমিরের কাছে একবার জোর ধমক খেয়েছিলেন করণ-অর্জুন? নেপথ্যে রয়ে গিয়েছে এই ঘটনা
বলিউড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্যক্তিত্বের মধ্যে নানান সম্পর্ক ঘিরে বহু ঘটনা বারবার উঠে আসে। এদিকে, সেই প্রেক্ষাপটে বলিউডে বিভিন্ন সময়ে নানান গসিপও মাথা চাড়া দিয়েছে। একবার শোনা যায় যে আমির খান নাকি করণ জোহর ও অর্জুন কাপুরকে জোর ধমক দেন!

ধমক খেলেন দুই তারকা?
এআইবি নামের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমিরের কাছ থেকে জোর ধমক খান অর্জুন কাপুর ও করণ জোহর। ২০১৫ সালে সেকথা এক অনুষ্ঠানে জানিয়েছিলেন খোদ আমিরই। তিনিই মজা করে বলেন যে, করণ ও অর্জুন দুজনেই তাঁর বন্ধু। আর সেই জায়গা থেকেই এই ধমক!

কেন আমিরি ধমক পড়ল করণ-অর্জুনের ওপর?
আমির খান জানান অর্জুন কাপুর, রণবীর সিং, করণ জোহর একবার এআইবি অনুষ্ঠানে অংশ নেন। যা মেটেও ভালো লাগেনি আমিরের। আমির এক অনুষ্ঠানে পরে বলেন, ' আমি কোনও শো তে হিংসা পছন্দ করি না। আমি জানি অনেক যুব সমাজের লোকজনই এই ধরনের শো পছন্দ করেন। আমির মতে এটা হিংসাত্মক শো। করণ আর অর্জুন আমার বন্ধু। আর আমি তাঁদের ধমক দিয়ে বলেছিলাম যে এই ধরনের শো আমার পছন্দ নয়। আমি ইমপ্রেসড নই !'

কেন ক্ষুব্ধ হন আমির!
আমির জানিয়েছিলেন যে খারাপ ভাষায় কথা বলা বা খারাপ কিছু নিয়ে ঘৃণ্য জোক জনসমক্ষে তিনি পছন্দ করেন না। আমির সাফ জানান, ওই শোতে করণ-রণবীর, অর্জুনরা যা করেছিলেন, তাতে মোটেও খুশি নন আমির।

কী বলেছিলেন আমির?
আমির জানাচ্ছেন, বাক স্বাধীনতা থাকা ভালো, তবে সব ক্ষেত্রেই কিছু দায়িত্ব থেকে যায়। আমির বলেন , শুধুমাত্র শরীরে আঘাতই হিংসা হয় না। যখন কেই কাউকে অপমান করেন, তখনও সেটা হিংসার নামান্তর।












Click it and Unblock the Notifications