অর্জুন-মালাইকার সম্পর্ক কি অপছন্দ কাপুর পরিবারের! বোন অনশুলা কী ফাঁস করলেন
অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক শুরু দিন থেকেই বিতর্কে। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, সলমনের বোন অর্পিতার বন্ধু হয়ে খান পরিবারে যাতায়াত শুরু হয়েছিল অর্জুনের।
অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক শুরু দিন থেকেই বিতর্কে। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, সলমনের বোন অর্পিতার বন্ধু হয়ে খান পরিবারে যাতায়াত শুরু হয়েছিল অর্জুনের। আর তারপর থেকেই অর্পিতার বৌদি মালাইকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে অর্জুন কাপুরের। এর কিছু সময় বাদে মালাইকার সঙ্গে বিচ্ছেদ হয় আরবাজের। এই ঘটনার বহু সময় পর প্রকাশ্যে মালাইকা-অর্জুন আসতে শুরু করেন একসঙ্গে। তবে অর্জুন মালাইকার এই 'ভাব ভালোবাসা' নিয়েই কি অস্বস্তিতে রয়েছে কাপুর পরিবার! এবার মুখ খুললেন অর্জুনের বোন অনশুলা।

কয়েক মাস আগে বলিউডের এক নামজাদা পার্টিতে অর্জুনের খুড়তুতো বোন সোনমের সঙ্গে মালাইকার কথা কাটাকাটির খবর চাউর হয়। শোনা যায়, নেশাগ্রস্ত মালাইকা সোনমের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেননি। এর আগে মালাইকার সঙ্গে অর্জুনের প্রেমের সম্পর্ক নিয়ে ছেলেকে বোঝাতেও যান বনি কাপুর। তবে তাতে লাভের লাভ হয়নি। এবার অর্জুন মালাইকা নিয়ে মুখ খুললেন অর্জুনের বোন অনশুলা। তিনি বলেন, অর্জুন তাঁর থেকে ৬ বছরের বড়। তাই এই বিষয়টি নিয়ে বলতে তাঁর 'অস্বস্তি' হয়।
ইন্ডাস্ট্রির একটি অংশের দাবি, অর্জুন মালাইকাকে নিয়ে কাপুর পরিবারের বেজায় অস্বস্তি রয়েছে বলেই তাঁদের বিয়ে বারবার পিছিয়ে যাচ্ছে। অন্য একটি সূত্র বলছে , মালাইকা বিয়ের বিষয়ে আগ্রহী না হওয়াতেই এমন পরিস্থিতি। তবে এই তারকা জুটির বিয়ে নিয়ে যে কাপুর পরিবারের কেউই সেভাবে মুখ খুলতে চাইছেন না, তা নিয়ে বাড়ছে জল্পনা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications