সত্যিই কি আম্বানিদের বিয়েতে সলমনের সঙ্গে ছবি তুলেছেন ঐশ্বর্য, ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে জল্পনা

ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বচ্চন পরিবারের যে সম্পর্কের ভাঙন ধরেছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে। বচ্চন পরিবারের সঙ্গে আসেননি ঐশ্বর্য। তিনি একা মেয়েকে নিয়ে এসেছিলেন। পরে অবশ্য অভিষেকের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছিল।

কিন্তু আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একটি ছবি ভাইরাল হয়েছে তাতে ঐশ্বর্য রাইকে সলমন খান এবং অর্পিতার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে। তারপরেই জল্পনা শুরু হয়েছে অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়তেই কি পুরনো প্রেমিকের কাছে ফিরে যেতে চাইছেন ঐশ্বর্য। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল।

salman Khan And aiswariya roy

কিন্তু জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবিটি পুরোটাই ফটোশপ করে তৈরি করা হয়েছে। আসলে সলমন খান তাঁর বোনের সঙ্গে একা ছবি তুলেছিলেন। তার সঙ্গে ঐশ্বর্যর ছবি জুড়ে দেওয়া হয়েছে ফটো শপ করে। এর আগেও এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেটিও ভুয়ো ছিল। আপাতত তাঁদের সম্পর্কের বরফ গলেনি বলেই জানা গিয়েছে।

তবে ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কে যে ভাঙন ধরেছে সেটা ক্রমশ প্রকট হতে শুরু করেছে। অধিকাংশ ইভেন্টেই বচ্চন পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে না তাঁকে। আরাধ্যাকে নিয়ে নাকি মায়ের সঙ্গে থাকছেন ঐশর্য। অন্যদিকে অভিষেক থাকছেন মা-বাবার সঙ্গে।

ননদিনী শ্বেতা এবং শাশুড়ি জয়া বচ্চনের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। অমিতাভের পরিবারে শ্বেতা বচ্চনের প্রভাব অত্যন্ত বেশি। জয়া এবং অমিতাভ দুজনেই নাকি শ্বেতার কথাতেই ওঠবোস করেন। শ্বেতা বিবাহ বিচ্ছেদের পরে মা-বাবার সঙ্গে দুই ছেলে মেয়েকে নিয়ে থাকেন। সেকারণেই বচ্চন পরিবারের থেকে আলাদা থাকছেন ঐশ্বর্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+