পাক অভিনেত্রী মীরাকে বিয়ে করতে চেয়েছিলেন ইমরান হাসমি
পাকিস্তানি অভিনেত্রী মীরা, যিনি সোনি রাজদানের 'নজর’–এ কাজ করেছেন, তিনি বলিউড অভিনেতা ইমরান হাসমির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এক সাক্ষাতকারে এসে এ কথা প্রকাশ করেন অভিনেত্রী নিজে। মীরা জানিয়েছেন যে তিনি তাঁর পরিবারের জন্যই ইমরান হাসমির প্রস্তাব ফিরিয়ে দেন।

একটি টক শোতে এসে সঞ্চালিকার সঙ্গে কথোপকথনের সময় এই তথ্য ফাঁস হয়। সঞ্চালিকা মীরাকে প্রশ্ন করেন যে মহেশ ভাট তাঁকে 'নজর’–এ মীরা সহ–অভিনেতা অস্মিত প্যাটেলকে বিয়ে করার জন্য বলেছিলেন। কিন্তু মীরা জানিয়েছিলেন যে তিনি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অস্মিতকে বিয়ে করতে পারবেন না কারণ তিনি হিন্দু।
এই সাক্ষাতকারের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ৫০ বছর পর ভারত–পাকিস্তানের যৌথ উদ্যোগে এই 'নজর’ ছবিটি তৈরি হয়। যদিও এটা দর্শকদের মন জয় করতে পারেনি এবং বক্স অফিসেও ফ্লপ হয়। বলিউডের 'কসক’ এবং 'পাঁচ ঘণ্টে মে পাঁচ করোর’–এ অভিনয় করেন এই পাক অভিনেত্রী।












Click it and Unblock the Notifications