রাতে ঐশ্বর্যের বাড়ির দরজায় ধাক্কা থেকে শাহরুখের ছবির সেটে ঝগড়া! সলমন-অ্যাশের বিচ্ছেদ ঘিরে কিছু বিতর্ক-গুঞ্জন
রাতে ঐশ্বর্যের বাড়ির দরজায় ধাক্কা থেকে শাহরুখের ছবির সেটে ঝগড়া! সলমন-অ্যাশের বিচ্ছেদ ঘিরে কিছু বিতর্ক-গুঞ্জন
বলিউডে যে সমস্ত হাইপ্রোফাইল ব্রেক আপ রয়েছে, তারমধ্যে ঐশ্বর্য আর সলমনের সম্পর্কের 'ছেদ ' একটি বড় দিক। সেই বিচ্ছেদের পর কেটে গিয়েছে প্রায় ১৯ বছর । এখন একদিকে সুখী দাম্পত্যে ঐশ্বর্য অন্যদিকে আজও সিঙ্গল সলমন। বলিউডের এই দুই সুপারস্টারের প্রেম পর্বের মাঝে বিচ্ছেদের কারণ ঘিরে একাধিক গুঞ্জন আজও ইতিউতি ঘোরাফেরা করে । দেখে নেওয়া যাক এমনই কিছু বিতর্কিত পর্ব।

সলমনের পরিবারের সঙ্গে অ্যাশের সম্পর্ক কেমন ছিল?
সলমনের পরিবারের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক বেশ ভালো ছিল বলেই শোনা যায়। সলমনের বোন অর্পিতার সঙ্গে ঐশ্বর্যের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। তবে ঐশ্বর্য বা সলমন কারোর পরিবারই চায়নি প্রথমে এই সম্পর্ক চলুক। এদিকে, ততদিনে দুই তারকার প্রেম 'হাম দিল দে চুকে সনম' থেকে গতিতে ছুটছে। এরই মাঝে ঘটে যায় কিছু ঘটনা।

গভীর রাতে অ্যাশের বাড়ির সামনে কী ঘটেছিল?
বিভিন্ন পত্র পত্রিকার খবর অনুযায়ী শোনা যায় যে, ২০০১ সালে একবার ঐশ্বর্যের সঙ্গে নাকি সলমনের প্রবল সংঘাত হয়। গুঞ্জনে শোনা যায়, অ্যাশের বাড়ির সামনে দরজায় গিয়ে জোরে ধাক্কা মারতে থাকেন সলমন। ঘড়ির কাঁটা অনুযায়ী তখন অনেক রাত। মুম্বইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সলমনের এই ঘটনা ঘিরে অ্যাশের প্রতিবেশীরাও বশ বিরক্ত হতে থাকেন বলে শোনা গিয়েছিল।

কেন গভীর রাতে ঐশ্বর্যের বাড়ি যান সলমন?
শোনা যায়, গভীর রাতে সলমন অ্যাশকে বিয়ের জন্য প্রস্তাব দিতে গিয়েছিলেন। তবে সেই সময় সুপারস্টার খুব একটা ভালো পরিস্থিতিতে ছিলেন না বলেই , অ্য়াশ তাঁকে ফিরে যেতে বলেন। আবার ইন্ডাস্ট্রিক অন্য গসিপ বলছে, যে বিয়ের জন্য সেই সময় প্রস্তুত ছিলেন ঐশ্বর্য। তাই সলমনের ডাকাডাকিতে দরজা খুলতে চাননি তিনি।

সলমন সম্পর্কে বিস্ফোরক ঐশ্বর্য
এদিকে একটা সময়, সলমন সম্পর্কে রীতিমতো বিস্ফোরক হয়ে ওঠেন ঐশ্বর্য। অ্যাশের বাড়ির সামনে ২০০১ সালের ওই ঘটনার পর ২০০২ সালে সলমন, ঐশ্বর্যের ব্রেক আপ হয়। সেই সময় এক পত্রিকা কে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছিলেন যে , 'সলমন আর আমার শেষ মার্চে ব্রেক আপ হয়েছে। তবে ওঁ (সলমন) এখনও ব্যাপারটার সঙ্গে ধাতস্থ হতে পারেননি। আমাদের বিচ্ছেদের পরও সলমন আমায় ফোন করেন। আর আজেবাজে কথা বলেন। উনি মনে করেন আমি আমার কো স্টারদের সঙ্গে সম্পর্কে লিপ্ত।'

সলমন সম্পর্কে অ্যাশের বিস্ফোরক অভিযোগ
একটা সময় ওই সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ তুলে ঐশ্বর্য জানিয়ে দেন যে , ' ওঁ (সলমন) সন্দেহ করেন যে আমি আমার কোস্টারদের সঙ্গে সম্পর্কে লিপ্ত। আমার সঙ্গে অভিষেক বচ্চন (তখনও বিয়ে হয়নি) থেকে শাহরুখ খানের নামও জড়িয়েছে। ' এমনকি সলমন খানের সঙ্গে অ্যাশের সম্পর্কের মাঝে প্রবল হাতাহাতির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তোলেন অ্যাশ। সাক্ষারকারে অ্যাশ বলেন, 'ভাগ্য করে শরীরে কোনও দাগ পড়েনি। এরপরও আমি শ্যুটিংএ গিয়েছে, যেন কিছুই ঘটেনি।'

শাহরুখের 'চলতে চলতে'-র সেট এ কী ঘটেছিল?
এদিকে, বলিউডের গুঞ্জনে শোনা যায় যে, সলমন খান নাকি একবার শাহরুখ অভিনীত 'চলতে চলতে' র সেট এ গিয়ে প্রবল তুলকালাম কাণ্ড ঘটান। সেই সময় ছবিতে শাহরুখের সঙ্গে ছবিতে অভিনেত্রী হিসাবে ছিলেন ঐশ্বর্য। শোনা যায়, সলমন ছবির সেটে যেতেই নাকি অ্যাশের সঙ্গে বিতণ্ডা বাঁধে। শোনা যায়, তাঁরা নাকি সাড়ে চার ঘণ্টা ধরে প্রবল ঝগড়ায় মত্ত ছিলেন। শেষে শাহরুখ মধ্যস্থতা করতে গেলেও, নাকি শাহরুখ-সলমনের মধ্যে বিতণ্ডা হয়। পরে সলমন ক্ষমাও চান শাহরুখের কাছ থেকে। এদিকে, অ্যাশও ক্ষমা চেয়ে নেন। তবে ঘটনার পর নাকি অ্যাশকে আর ফিল্মে চাননি পরিচালক অজিজ মির্জা। পরে ঐশ্বর্যর জায়গায় ছবিতে আসেন রানি মুখোপাধ্যায়।

সলমন নিজেকেও আঘাত দিয়েছিলেন!
ওই সাক্ষাৎকারেই ঐশ্বর্য একবার বলেন যে, সলমন শুধু তাঁকেই নয়, নিজেকেও ক্ষোভের বসে আঘাত করেছেন বহুবার। এদিকে, অন্যএক সাক্ষাৎকারে 'সুলতান' নিজেও জানান যে তিনি খুব রেগে গেলে দেওয়ালে মাথা ঠুকে থাকেন। তবে, ঐশ্বর্যর দাবি ছিল যে, সলমনের ফোন তিনি ব্রেক আপের পর তুলতেন না বলেই সলমন এমন কাজ করতেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications