বাঙালি শাশুড়ি জয়া-শর্মিলাদের সঙ্গে কেমন সম্পর্ক পুত্রবধূ ঐশ্বর্য-করিনাদের! তারকাদের অন্দরমহলে কী ঘটছে

বাঙালি শাশুড়ি জয়া-শর্মিলাদের সঙ্গে কেমন সম্পর্ক পুত্রবধূ ঐশ্বর্য-করিনাদের! তারকাদের অন্দরমহলে কী ঘটছে

পরিবারে দাপট ধরে রাখা নিয়ে বহু ক্ষেত্রেই শাশুড়ি-বউমা সংঘাত বহু ক্ষেত্রই আলোচ্য বিষয় হয়ে ওঠে! আর এই বিষয়বস্তু ঘিরে আপাতত ভারতের বুকে নানান ভাষায় বহু টিভি ধারবাহিক জনপ্রিয়তা পেয়েছে। শাশুড়ি-বউমার বন্ধুত্বের থেকে তাঁদের মধ্যে সংঘাতই বহু সময় রসালো গসিপ হয়ে দাঁড়ায় বিভিন্ন মহলে! একনজরে দেখা যাক বলিউডের শাশুড়ি বউমাদের মধ্যে ঠিক কেমন সম্পর্ক রয়েছে। শর্মিলা থেকে জয়া বচ্চনদের সঙ্গে করিনা ঐশ্বর্যরা কীভাবে ঘর-সংসার সামলাচ্ছেন ?

জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর ঘর সংসার

জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর ঘর সংসার

মিডিয়ায় বহুবার চর্চিত হয়েছে যে জয়া বচ্চনের সঙ্গে সেভাবে ভালো সম্পর্ক নেই ঐশ্বর্যর। দুই তারকাই দুজনকে এড়িয়ে চলেন বলে শোনা যায়। শ্বেতা বচ্চনের একটি পার্টিতে দুই অভিনেত্রীর প্রবেশের সময়ক্ষণ নিয়েও আলোচনা কম হয়নি বলিউডে। তবে সেসবে তোয়াক্কা করেননি বলিউডের বিচক্ষণ দুই ব্যক্তিত্ব জয়া বচ্চন ও ঐশ্বর্য।

 ঐশ্বর্য সম্পর্কে কী বলে থাকেন জয়া!

ঐশ্বর্য সম্পর্কে কী বলে থাকেন জয়া!

বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে ঐশ্বর্য সম্পর্কে নানান কথা বলেছেন জয়া। আর তার সব কয়টিই ভীষণ প্রশংসাধর্মী। 'কফি উইথ করণ' অনুষ্ঠানে জয়া বচ্চন বলেন, ঐশ্বর্য খুবই ঘরোয়া। পরিবারে সকলকে সম্মান করে চলেন এই সুন্দরী সুপারস্টার। জয়া অকপটে জানিয়ে দেন , ছেলে অভিষেককে যে ঐশ্বর্য কতটা ভালোবাসেন তা আঁচ করতে পারেন জয়া।

জয়া ঐশ্বর্য সম্পর্কে

জয়া ঐশ্বর্য সম্পর্কে

শোনা যায়, যেভাবে সকলের সামনে ঐশ্বর্যের ভূয়সী প্রশংসা করে তাঁকে পুত্রবধূর সম্মান দিয়েছেন জয়া, তা নিয়ে অভিব্যক্তিতে একবার এক অনুষ্ঠানে আনন্দাশ্রু এসে যায় ঐশ্বর্যের চোখে। জয়া মজা করে প্রায়ই বলেন, মিস ওয়ার্ল্ড যখন বাড়ির পুত্রবধূ, তার থেকে আনন্দের আর কী হতে পারে!

শর্মিলা- করিনা সম্পর্ক

শর্মিলা- করিনা সম্পর্ক

বলিউডে সবচেয়ে নামী ফ্যাশন স্টেটমেন্ট ধরে রাখা শ্বাশুড়ি-বউমা জুটি সম্ভবত করিনা ও শর্মিলা ঠাকুর। দুজনের সম্পর্কের উষ্ণতা বহু জায়গাতেই টের পাওয়া যায়। একদিকে কাপুর বংশের সন্তান , অন্যদিকে ঠাকুর বংশের সন্তান, আর মাঝে রয়েছে নবাব বংশ! এই তিন বংশের মাঝে এই দুই সুন্দরী অভিনেত্রীর ঘর সংসার নিয়ে নানন খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

শর্মিলা সম্পর্কে করিনা

শর্মিলা সম্পর্কে করিনা

একবার শর্মিলা ঠাকুর সম্পর্কে বলার সময় করিনা বলেছিলেন, 'শর্মিলাজি আর আমি খুব তাড়াতাড়ি মিশে গিয়েছি। আমার মনে হয়, আমাদের মধ্যে অনেক কিছুরই মিল রয়েছে। আমরা চিরকালই সেটা করতে পেরেছি, যা আমরা চেয়েছি।'

করিনা সম্পর্কে শর্মিলা

করিনা সম্পর্কে শর্মিলা

পুত্র বধু করিনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিচক্ষণ, শান্ত শর্মিলার মুখ থেকেও একাধিক প্রশস্তি বাক্য উঠে আসে। শর্মিলা বলেন, আমি করিনাকে পছন্দ করি। খুব সহজেই ওঁর সঙ্গে মিলে মিশে যাওয়া যায়। শর্মিলা জানান, করিনা খুবই শান্ত,ভদ্র, কোনও ব্যাপাকে অযথা দখলদারি করে না। করিশ্মা ও ববিতার সঙ্গেও শর্মিলার সম্পর্ক যে ভালো , তা জানান তিনি।

শর্মিলা সম্পর্কে অমৃতা

শর্মিলা সম্পর্কে অমৃতা

করিনার আগে সইফের বিয়ে হয় অমৃতা সিংয়ের। শোনা যায়, শাশুড়ি শর্মিলার সামনে আসতেই খুব ভয় পেতেন অমৃতা। তবে বলিউডে এমন গুঞ্জনও রয়েছে যে, পরের দিকে দুজনের সম্পর্কে তিক্ততা আসে।

আলিয়া সম্পর্কে নীতু সিং

আলিয়া সম্পর্কে নীতু সিং

এদিকে, এখনও কাপুর পরিবারের ঘরনী হয়ে ওঠেননি আলিয়া। তবে তাঁর সঙ্গে রণবীরের মা নীতু সিংয়ে র সম্পর্কে বেশ ঘনিষ্ঠ বলে শোনা যায়। আলিয়ার পোষা বেড়ালকে নিজের বন্ধু বলে বিবেচনা করে, নীতু বহু ইনস্টাগ্রাম পোস্টও দিতে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+