জগদ্ধাত্রী কে হবে? জ্যাস সান্যালের চরিত্র থেকে বিদায় নিচ্ছেন অঙ্কিতা,শোরগোল টলি পাড়ায়
প্রথম সিরিয়ালেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অঙ্কিতা মল্লিক। প্রথম দিন থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছিল জগদ্ধাত্রী সিরিয়ালটি। একঘেয়ে সংসারের টানাপোড়েনের গল্প থেকে বেরিয়ে একটু অন্যধারার গল্পের জন্য দর্শকরা বেশ পছন্দ করছিল সিরিয়ালটি।
তার থেকেও বেশি পছন্দের হয়ে উঠেছিলেন জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করা অঙ্কিতা। একেবারে অন্যরকম একটা চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যা এখনও পর্যন্ত কোনও বাংলা সিরিয়ালে দেখা যায়। এই জনপ্রিয়তার কারণে অঙ্কিতার পারিশ্রমিকও চড়া হয়ে গিয়েছিল।


এখন আবার শোনা যাচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালে আর তাঁকে দেখা যাবে। টলি পাড়ায় খবর নাকি জগদ্ধাত্রী সিরিয়াল ছাড়তে চলেছেন অঙ্কিতা। ধারাবাহিকে জ্যাস সান্যালের চরিত্র থেকে নাকি তিনি বিদায় নিতে চলেছেন। কেন হঠাৎ করে সিরিয়াল ছেড়ে দিচ্ছেন অঙ্কিতা এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়।
অনেকেই প্রথমে মনে করেছিলেন কর্মক্ষেত্রে কোনও সমস্যার মুখে হয়তো পড়তে হচ্ছে অভিনেত্রীকে। কিন্তু অঙ্কিতা নাকি জানিয়েছেন কর্মক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। ব্যক্তিগত কারণেই নাকি তিনি সিরিয়াল আর করবেন না। বর্তমানে টানটান উত্তেজনায় রয়েছে সিরিয়ালের পর্বগুলি। প্রতিদিন সিরিয়াল দেখার জন্য অধীর অপেক্ষায় থাকছেন দর্শকরা। এরই মধ্যে অঙ্কিতার সিরিয়াল ছাড়ার খবরে দর্শক মহলে যে বড় প্রভাব ফেলবে তাকে কোনও সন্দেহ নেই।
সিঙ্গুরের মেয়ে অঙ্কিতা। স্কুল শেষ করে কলকাতার আশুতোষ কলেজে পড়াশোনা করছিল সে। সেসময় থেকেই মডেলিং শুরু করেছিলেন তিনি। তারপরেই সিরিয়ালে অভিনয়ের সুযোগ আসে। আর প্রথম সিরিয়ালেই সুপার হিট। তবে এই নিয়ে এখনও প্রকাশ্যে কোনও কথা বলেননি অঙ্কিতা।
যদিও শোনা যাচ্ছে পুরোটাই গুজব। জগদ্ধাত্রী সিরিয়ালে সামনে বেশ কিছু মোড় আসতে চলেছে। তাতে চমক তৈরির জন্যই কি অঙ্কিতাকে নিয়ে এই সব খবর ছড়ানো হয়েছে। সেই সম্ভাবনাও উড়িযে দেওয়া যাচ্ছে না। তবে সত্যি কী ঘটতে চলেছে সেটি সিরিয়াল দেখলেই বোঝা যাবেয
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications