'অজয় কোনওদিনই বলেনি', সম্পর্ক নিয়ে একবার বলে ফেলেছিলেন করিশ্মা

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিল অজয়-করিশ্মার জুটি। তখনও পর্যন্ত অজয় দেবগনের সঙ্গে কাজলের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ হয়নি।

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিল অজয়-করিশ্মার জুটি। তখনও পর্যন্ত অজয় দেবগনের সঙ্গে কাজলের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ হয়নি। তার আগে থেকেই করিশ্মার সঙ্গে অজয়ের সম্পর্ক নিয়ে তোলপাড় ছিল বলিউড।

অজয় কোনওদিনই বলেনি, সম্পর্ক নিয়ে একবার বলে ফেলেছিলেন করিশ্মা

১৯৯৩ সালের দেশের অন্যতম এক নামী পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে করিশ্মা বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন। সেই সাক্ষাৎকারের একটি অংশ ফের একবার ভাইরাল হয়েছে। এই ট্রেন্ডে থাকা অংশটিতে করিশ্মা মুখ খুলেছিলেন অজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে , ' বিশ্বাস করুন, আমরা বন্ধু (অজয় ,করিশ্মা)। আমি জানিনা , ও-ও আমার সম্পর্কে কিছু ভাবে কি না, কারণ ওঁ (অজয়) আমাকে কিছু বলেনি ।' যদিও এরপরেই, তিনি জানিয়েছিলেন যে কেবলমাত্র একই সঙ্গে অনেক ক'টি ফিল্মে অভিনয়ের জন্যই এমনটা মনে হতে শুরু করে অনেকের।

ওই একই সাক্ষাৎকারে নাম না করে ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে নিশানা করেই করিশ্মা জানান,. 'আমায় মানুষ কটাক্ষ করুন, খারাপ বলুন,তাতে আমি আরও পরিশ্রমী হয়ে উঠব।' প্রসঙ্গত, একটা সময় বলিউডে, পূজা ভাট, রবিনা ট্যান্ডনের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্ক তৈরি হয় করিশ্মার। যা নিয়ে একাধিক সময় বহু কিছু কানাঘুষো শোনা যায় বলিউডে কান পাতলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+