মনে আছে জগদ্ধাত্রী সিরিয়ালের 'মেহেন্দি'-র কথা, হঠাৎ কেন শো ছাড়লেন অভিনেত্রী?

জনপ্রিয় বাংলা টেলি সিরিয়াল জগদ্ধাত্রীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী সঞ্চারী দাস। কিন্তু হঠাৎ করেই সিরিয়াল করা ছেড়ে দেন। তাঁর জায়গায় অন্য অভিনেত্রীকে দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ করে কেন শো ছাড়েন সঞ্চারি?

এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। অনেকে দাবি করেছিলেন পরিচালকের সঙ্গে সমস্যার কারণে। অনেকে আবার দাবি করেছিলেন অসুস্থতার কারণে তিনি শো ছেড়েছেন। তারপরে আর দীর্ঘদিন কোনও সিরিয়ালে দেখা যায়নি সঞ্চারী। এক কথায় অন্তরালে চলে গিয়েছেন অভিনেত্রী।

Bengali actress
Photo Credit: Instagram

তবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রায়ই দেখা যায় ছবি আপলোড করতে। কিন্তু কোনও সিরিয়ালে আর তাঁকে দেখা যায়নি। জগদ্ধাত্রী সিরিয়াল শুরু হওয়ার পরে ভিলেনের চরিত্রে বেশ নজর কেড়েছিলেন সঞ্চারী। দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

কিন্তু পরে জানা যায় তিনি অভিনয় করবেন না বলেই সিরিয়াল ছেড়েছিলেন। এখন তিনি আর সিরিয়ালে যেতে চান না বলে জানিয়েছে। তিনি অভিনয় ছেড়ে শিক্ষকতা করতে চান বলে জানিয়েছেন সঞ্চারী। কারণ তাঁর পরিবারের সকলেই প্রায় শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। তাই সেই পেশাই তিনি বেছে নিতে চান।

তবে অল্প কয়েকদিনের মধ্যে যেভাবে জগদ্ধাত্রী সিরিয়ালটিতে মেহেন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সঞ্চারী। তাতে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসা পেয়েছে। জগদ্ধাত্রী সিরিয়াল এখন বেঙ্গল টপার।

প্রতিটি পর্বে টানটান উত্তেজনায় এগোচ্ছে সিরিয়ালটি দর্শকদের কাছে সেকারণে বেশ জনপ্রিয় সিরিয়ালটি। মাঝে জগদ্ধাত্রী বন্ধ হয়ে যাওয়ার জল্পনা শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায় সেটি জল্পনা। আবার কয়েকদিন আগে আবার শোনা যাচ্ছিল জগদ্ধাত্রীর নায়িকাও নাকি সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। কিন্তু পরে জানা যায় সেটিও জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+