সুস্মিতা সেন-রোহমনের প্রেম বিচ্ছেদের পথে! ব্রেকআপ নিয়ে তুমুল শোরগোল বলিউডে
সবেমাত্র উঠে এসেছিল বলিউড স্টার টাইগার স্রফ ও তাঁর বান্ধবী দিশা পাটানির ব্রেক আপের খবর। তার আগে বলিউড সরগরম ছিল ভিকি কৌশলের প্রেম-বিচ্ছেদেরল খবরে।
সবেমাত্র উঠে এসেছিল বলিউড স্টার টাইগার স্রফ ও তাঁর বান্ধবী দিশা পাটানির ব্রেক আপের খবর। তার আগে বলিউড সরগরম ছিল ভিকি কৌশলের প্রেম-বিচ্ছেদেরল খবরে। আর এবার শোনা যাচ্ছে, বলিউডের এই নামী নায়িকা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন বিচ্ছেদের রাস্তায় হাঁটতে চলেছেন।

কয়েকদিন আগেই ৪২ বছর বয়সী সুস্মিতার সঙ্গে রোহমান শলের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে থাকে। দুই সেলেবের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ হতে থাকে। সেই ঘনিষ্ঠতার বার্তা প্রকাশ্যে আসে একাধিক ইনস্টাগ্রামে পোস্ট ঘিরে। এবার সেই সোশ্যাল মিডিয়াই জানান দিচ্ছে সহজ খাতে বইছে না এই বিশ্ব সুন্দরীর প্রেম জীবন। আর রোহমান শলের একাধিক ইন্স্টাগ্রাম স্টেটাস এমনই বার্তা দিচ্ছে।
রোহমনের প্রতিটি বার্তাতেই কার্যত রয়েছে অনুযোগ আর অভিযোগ। রোহমনের প্রতিটি বার্তাই যেন বলছে সুস্মিতার অবহেলা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে। পাশাপাশি, কোনও 'অজ্ঞাত'র প্রতি তাঁর বার্তা 'নিজেকে ভালোবাসো'। ফলে স্বভাবতই ধারণা ইঠে আসছে যে এবার সম্ভবত সুস্মিতার জীবনেও প্রেমপর্বে ইতি ঘোষিত হতে চলেছে।












Click it and Unblock the Notifications