কৌশানিকে একা রেখে বিশেষ দিনে কোথায় উধাও হয়ে গেলেন বনি? ঘনীভূত রহস্য!
বাংলা সিনেমা জগতে এই মুহূর্তে চর্চিত জুটি হলেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। তবে শুধুমাত্র রিল লাইফ নয়, রিয়েল লাইফেও তাঁরা জুটি বেঁধেছেন। তাও আবার সম্প্রতি নয়, বরং বেশ কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন বনি ও কৌশানি। একাধিক ছবিতেও দুজনকে নায়ক নায়িকা হিসেবে কাজ করতে দেখা গিয়েছে। আরও একবার ফের বড় পর্দায় জুটি বেঁধে ফিল্ম করতে চলেছেন এই কাপল। তবে এবারের সিনেমার গল্প নাকি একদম আলাদা।

থ্রিলার ছবিতে জুটি
'পারব না আমি ছাড়তে তোকে', 'তুমি আসবে বলে'র মত ভালোবাসায় ভরপুর ছবিতে এতদিন জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছে বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়কে। কিন্তু সেই প্রেমের গল্প ছেড়ে এবার থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন বনি ও কৌশানি। মূলত করোনার সময় থেকেই সমাজে বৃদ্ধি পেয়েছে অপরাধমূলক কাজকর্ম। সেইসব নিয়েই তৈরি হতে চলেছে বনি ও কৌশানির আগামী ছবি। মূলত টানটান রহস্যে ভরপুর থাকতে চলেছে নাকি এই সিনেমা। আর এবার কৌশানিকে দেখা যাবে সম্পূর্ণ অন্যরকম একটি চরিত্রে।

আসছে 'অন্তর্জাল'
পরিচালক প্রার্জুন মজুমদার নিয়ে আসছেন তাঁর নতুন ছবি 'অন্তর্জাল'। আর এখানেই রোম্যান্স নয়, বরং 'থ্রিলার' গল্পে অভিনয় করবেন বনি-কৌশানি। মুকেশ পাণ্ডে প্রযোজিত এই ছবি 'অন্তর্জাল' মূলত একটি নারীকেন্দ্রিক গল্প। শোনা যাচ্ছে, কৌশানিকে এই ছবিতে একজন লেখিকার ভূমিকায় দেখা যেতে চলেছে। সিনেমায় তাঁর চরিত্রের নাম লহরি। থ্রিলার ধর্মী এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে সৌমাল্য দত্ত ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কেও।

কোথায় গেলেন বনি?
প্রার্জুন মজুমদার পরিচালিত নতুন এই ছবি 'অন্তর্জাল'এর চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। আর এই ছবিতে করোনার কবলে পড়ে বিশ্ব তথা দেশের যে অত্যন্ত দুর্দশাময় অবস্থা গিয়েছে, আর যার ফলে একে একে মাথা চারা দিয়ে উঠেছে নানা রকমের দুর্নীতি আর অপরাধমূলক কাজ, সেই সবকিছুই দেখানো হবে। আর এরই মধ্যে হারিয়ে যাবেন বনি। অর্থাৎ সিনেমায় দেখা যাবে বিবাহবার্ষিকীর রাতেই উধাও হয়ে যায় অপূর্ব। আর তাকে খুঁজতেই দিশাহারা অবস্থার মধ্যে পড়ে লহরি। শেষ পর্যন্ত কি অপূর্বকে খুঁজে পাওয়া যাবে? আর গেলেও কেন সে উধাও হয়ে গিয়েছিল সেই রহস্য কি জানা যাবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে 'অন্তর্জাল' ছবিতে।

রাজনীতি ও বনি-কৌশানি
প্রসঙ্গত, গত নির্বাচনের আগে এই রিয়াল লাইফ কাপলকে পর্দা ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে সম্মুখ-সমরে নামতে দেখা গিয়েছে। এককথায় দুজনেই দুই দলের হয়ে নির্বাচনের আসরে নেমেছিলেন। কিন্তু সবকিছু দূরে সরিয়ে এখন কাজ আর কেরিয়ায়রের দিকেই ফোকাস করতে চান বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। তাঁদের আগামী ছবি দর্শকদের কতটা মনে ধরে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications