বলিউড থেকে টলিউডে বিয়ের সানাই কি খুব শিগগির বাজতে চলেছে! গুঞ্জনে একাধিক 'হট কাপল'
বলিউড থেকে টলিউডে বিয়ের সানাই কি খুব শিগগির বাজতে চলেছে! গুঞ্জনে একাধিক 'হট কাপল'
ভরা বর্ষাকাল হলেও, এই বর্ষণমুখর মরশুমেই কার্যত 'বসন্ত এসে গেছে' বলা যায়! বলিউড থেকে টলিউডে অন্তত বিয়ের ফুল ফোটার খবর আসতে শুরু করে দিয়েছে। করোনা পরিস্থিতির মাঝে ২০২০ সাল থেকে ২০২১ সালের প্রথমের দিকে কয়েকজন সেলেব কাপলের বিয়ে হলেও , তার সংখ্যা খুবই কম। তবে মনে করা হচ্ছে, ২০২০ সালে যাঁরা বিয়ের পিঁড়িতে উঠবেন ভেবেও উঠতে পারেননি , তাঁরা এবার ২০২১ সালে বিয়ে করতে পারেন। অন্তত
টলিউড থেকে বলিউডের গুঞ্জন এমনই বলছে। যে দুই হট কাপলক ঘিরে বলিউড পাড়া ও টলিউড পাড়া প্রবলভাবে আলোড়িত, তারা হলেন রণবীর-আলিয়া ও রণজয়-সোহিনী। দেখে নেওয়া যাক বিয়ের সানাই বাজার অপেক্ষা আর কতদিনের!

২০২১ এই মিসেস কাপুর হচ্ছেন কি আলিয়া?
বলিউড ঘিরে সদ্য যে গুঞ্জন ছড়িয়েছে তার নেপথ্যে রয়েছে অভিনেত্রী লারা দত্তের একটি মন্তব্য। লারা দত্ত এক সাক্ষাৎকারে মন্তব্য করে জানিয়েছেন যে সম্ভবত খুব শিগগিরিই আলিয়া ভাট ও রণবীর কাপুর বিয়ে করতে চলেছেন। তাঁর মতে সম্ভবত ২০২১ সালেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে সম্পন্ন হবে। এদিকে, বহুদিন ধরেই আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় বলিউড পাড়া। আর সেই জায়গা থেকেই লারার নয়া মন্তব্যে গুঞ্জন ছড়িয়েছে।

সোহিনী -রণজয় প্রেম
এদিকে বলিউডেই শুধু বিয়ের সানাই বাজতে চলেছে এমন নয়। টলিউডের বুকেও রয়েছে বড় খবর। জানা গিয়েছে খুব শিগগিরিই বিয়ের গাঁটছড়ায় আবদ্ধ হতে পারেন সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু। বহুদিন ধরেই রণজয় ও সোহিনীর সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছে। তারই মাঝে শোনা যাচ্ছে সোহিনী ও রণজয় বিয়ের সম্পর্কে আবদ্ধ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে খোলাখুলি বক্তব্যও রেখেছেন সোহিনী ও রণজয়। আপাতত তাঁরা বিয়ের গুঞ্জনে হতবাক!
(ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম)

করোনা আবহে আদৌ কি এই বছর বিয়ে করছেন সোহিনী?
করোনা আবহেও বলিউডে বরুণ ধওয়ান থেকে ইয়ামি গৌতম ও টলিউডে গৌরব-দেবলীনা থেকে নীল-তৃণার মতো তারকারা বিয়ে সম্পন্ন করেছেন। বিয়ে হয়েছে অনির্বাণ, মানালি, সৌরভ, ত্বরিতাদের। তবে করোনা আবহে বেশ কিছু বিধি নিষেধের মধ্যে তা পড়ে গিয়েছে। এদিকে, শোনা যাচ্ছে কাপুর পরিবার রাজকীয় মেজাজে রণবীরের বিয়ের আয়োজন করতে চায়। তবে তাতে বাধ সাধছে করোনা পরিস্থিতি। এদিকে, এক সাক্ষাৎকারে সোহিনী বলছেন, 'একদিন বিয়ে করতে পারি, তার মানে এই নয় যে চলতি বছরেই বিয়ে করছি'। তিনি সাফ জানাচ্ছেন যে করোনা আবহে বিয়ে সম্ভব নয়। তাই এখনই বিয়ে নিয়ে তিনি ভাবছেন না।

২০২১ এ বিয়ের সম্ভাবনায় কারা?
বলিউডে এই মুহূর্তে বিয়ের গুঞ্জনে রয়েছেন, সিদ্ধার্থ-কিয়ারা। এছাড়াও হট কাপল হিসাবে পরিগণিত হন ফারহান ও শিবানী। তাঁরাও এই বছরেই বিয়ে করতে চলেছেন কি না , তা নিয়ে রয়েছে জল্পনা। এছাড়াও রণবীরের পরিবার বাদে আরও এক কাপুর পরিবার অধীর আগ্রহে বিয়ের অপেক্ষায় রয়েছে মুম্বইতে! অর্জুন মালাইকার বিয়ে নিয়ে ইতিমধ্যেই চড়েছে পারদ। এছাড়াও বলিউডে পুলকীত-কৃতিকারা রয়েছে বিয়ের আলোচনায়। এদিকে, বাংলায় এই মুহূর্তের হার্ট্রথ্রব আদ্রিতের বিয়ে নিয়েও তুঙ্গে শোরগোল। শোনা যাচ্ছে খুব শিগগিরই আদ্রিতও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications