দীপিকা থেকে প্রিয়াঙ্কা, গাঙ্গুবাঈয়ের অফার ফিরিয়ে পস্তাচ্ছেন যেসকল বলিউড তারকারা

দীপিকা থেকে প্রিয়াঙ্কা, গাঙ্গুবাঈয়ের অফার ফিরিয়ে পস্তাচ্ছেন যেসকল বলিউড তারকারা

প্রথম থেকেই চর্চার শিরোনামে রয়েছে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত আলিয়া ভাট অভিনীত ছবি 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি'। প্রথমত, ছবিতে গাঙ্গুবাঈকে যে দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে তাতে যথেষ্ট চটেছেন তাঁর পরিবারের লোকজন। এরপর ছবিতে গাঙ্গুবাঈএর ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, এই অভিযোগ তুলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গাঙ্গুবাঈএর পরিবারের আসল সদস্যরা। এমনকি এই ছবির জন্য তাঁদের কাছথেকে বৈধ অনুমতিও নেওয়া হয়নি বলে অভিযোগ ছিল তাঁর পরিবারের সকলের। সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রিলিজের একদিন আগে ছবির নাম পরিবর্তনের পরামর্শ দেন আদালত। কিন্তু শেষ পর্যন্ত হলে এসেছে এই ছবি। এমনকি বেশ কিছু জায়গায় হাউজ ফুল হয়েছে এটি। কিন্তু বহু চর্চিত গাঙ্গুবাঈয়ের জন্য আলিয়া পছন্দ ছিলেননা পরিচালকের। দেখে নেওয়া যাক কে কে এই চরিত্র বাতিল করে হয়ত এখন এর সাফল্যে পস্তাচ্ছেন।

রানি মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায়

পরিচালক সঞ্জয় লীলা বনসালির ক্ষেত্রে বরাবরই লাকি চ্যাম্প থেকেছেন বলিউডের রানি। আর তাই যখন গাঙ্গুবাঈয়ের মত গুরুত্বপূর্ণ সিনেমা তৈরি করার কথা ঠিক হয়েছিল তখন তাঁর প্রথম পছন্দ ছিলেন রানিই। এমনকি রানির কাছে এই ছবির অফার যাওয়ার পর তাঁর অত্যন্ত পছন্দও নাকি হয়েছিল এই চরিত্র। কিন্তু সেক্ষেত্রে রানির এই ছবি না করার কারণ হিসেবে উঠে আসছে বনসালি আর 'যশরাজ ফিল্মস'এর মধ্যে ঠান্ডা লড়াইয়ের প্রসঙ্গ।

দীপিকা পাড়ুকোনে

দীপিকা পাড়ুকোনে

সঞ্জয় লীলা বনসালির অন্যতম পছন্দের অভিনেত্রী হলেন দীপিকা, এ কথা কম বেশি সকলেরই জানা। সেই 'রামলীলা' থেকে সঞ্জয়ের সঙ্গে জুটি বেঁধে সুপারহিট ফিল্ম উপহার দিয়ে আসছেন দীপিকা। সেক্ষেত্রে এই ছবির অফারও গিয়েছিল তাঁর কাছে। কিন্তু বি-টাউনের কানাঘুষো খবর, এই মুহূর্তে নাকি দীপিকার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ চলছে পরিচালকের। তাই সঞ্জয় লীলা বনসালির ছবিতে অভিনয় করতে রাজি হননি দীপিকা।

 প্রিয়াঙ্কা চোপরা

প্রিয়াঙ্কা চোপরা

পিগি চপস এখন পুরোদস্তুর হলিউড সিনেমা আর বিদেশে নিজের সংসার নিয়ে ব্যস্ত। তবে সঞ্জয় লীলা বনসালি 'বাজরাও মস্তানি'র পর প্রিয়াঙ্কার সঙ্গে আবার কাজ করতে খুবই আগ্রহী ছিলেন। তাই তিনি গাঙ্গুবাঈয়ের চরিত্রের জন্য প্রিয়াঙ্কাকে কাস্টিং করার কথা ভাবেন। কিন্তু এই মুহূর্তে হলিউডের একটি কাজ নিয়ে খুব ব্যস্ত দেশি গার্ল। তাই তিনি সময় দিতে পারেননি গাঙ্গুবাঈকে।

 নয়াজউদ্দিন সিদ্দিকী

নয়াজউদ্দিন সিদ্দিকী

তবে যে শুধুমাত্র নাম ভূমিকা গাঙ্গুবাঈ আর সেখানে আলিয়ার অভিনয় বেশ ভালো হয়েছে তাই নয়, পাশাপাশি সিনেমায় অন্যতম প্রধান চরিত্র হল 'রাজিয়া'। এই চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন অভিনেতা বিজয়রাজ। সেইসঙ্গে তিনি দর্শক থেকে সমালোচক সকলের প্রশংসাই পাচ্ছেন ভরপুর। কিন্তু বিজয়রাজের আগে এই চরিত্রে অভিনয়ের অফার গিয়েছিল নয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে। কিন্তু একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং এই চরিত্রে অভিনয় করবেননা বলে তিনি অফার ফিরিয়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+