করনের হাত ধরেই কি পর্দায় বড় ধমাকা দিয়ে ফিরতে চলেছেন শাহরুখ খান!
করনের হাত ধরেই কি পর্দায় বড় ধমাকা দিয়ে ফিরতে চলেছেন শাহরুখ খান!
শেষ ছবি 'জিরো'। যারপর শাহরুখ খান ফুরিয়েছেন!বলিউডের অন্দরমহলে কান পাতলে এই গুঞ্জন শোনা যায়। আমির খান-অক্ষয় কুমার, ঋত্বিক রোশনরা যখন একের পর এক ছবিতে দর্শকদের এন্টারটেইন করে যাচ্ছেন তখন শাহরুখের দেখা নাই গো, কিং খানের দেখা নাই! কবে ফিরবেন শাহরুখ। ২০১৮ সালে আনন্দ এল রাইয়ের 'জিরো' ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। যারপর প্রযোজক হিসেবে শাহরুখকে দেখা গেলেও অভিনেতা হিসেবে বাদশা পর্দায় ফেরেননি। এবার করনের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন বলে শোনা যাচ্ছে!

কোন সিনেমায় ফিরছেন শাহরুখ
তামিল ছবির পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় শাহরুখ কাজ করতে পারেন বলে শোনা যাচ্ছে। ২০১৯ সালে পরিচালক অ্যাটলির সিনেমা 'বিজিল' মুক্তি পেয়েছিল। সেই সিনেমা বেশ জনপ্রিয়তা পায়। যারপর এবার শাহরুখের সঙ্গে এই পরিচালক কাজ করতে চলেছেন বলে গুঞ্জন। আর এই প্রোজেক্টেই করনের ধর্মা প্রোডাকশন জুড়ে যেতে পারে।

বিজিল খ্যাত অ্যাটলি কুমার ধর্মার হয়ে স্ট্রিপ্ট লিখছেন
সূত্রের খবর, বিজিল খ্যাত অ্যাটলি কুমার নাকি করন জোহরের ধর্মা প্রোডাকশনের হয়ে ক্রিয়েটিভ রাইটিং টিমের সঙ্গে এক চিত্রনাট্যেরকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিমধ্য়েই শাহরুখের সঙ্গে সাক্ষাতে পরিচালক অ্যাটলি নাকি গল্পটাও শুনিয়েছেন। শাহরুখের এন্ট্রেন্স থেকে চরিত্র, দুইই নাকি পছন্দ হওয়ার পর শাহরুখ কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছেন। যারপর চিত্রনাট্যের ফাইনাল খসড়ার কাজ চলছে।

আর কোন পরিচালকের অধীনের শাহরুখের অভিনয় করার সম্ভাবনা
অ্যাটলির গল্পটি যেহেতু এখনও পুরোপুরি তৈরি নয়,সেক্ষেত্রে গল্পটি ২০২১ সালে সম্ভবত ফ্লোরে আসতে চলেছে। তার আগে পরিচালক
রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ কাজ করতে পারেন বলে খবর। অতীতে আমির খান রাজকুমার হিরানির সঙ্গে থ্রি ইডিয়টসে কাজ করেছেন। শাহরুখের সঙ্গে অবশ্য এখনও এই পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। রাজকুমার হিরানি শেষ ছবি সঞ্জু হিট করেছিল। হিরানির গল্পে শাহরুখের বিপরীতে করিনা কাপুর
থাকতে পারেন।












Click it and Unblock the Notifications