ব্রেক আপের পর অন্যের সঙ্গে সুখের সংসার করছেন বলিউডের এই তারকারা, রণবীর-অনুষ্কাদের কাহিনি একনজরে
ব্রেক আপের পর অন্যের সঙ্গে সুখের সংসার করছেন বলিউডের এই তারকারা, রণবীর-অনুষ্কাদের কাহিনি একনজরে
কোনও সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে যেমন থাকে তিক্ততার ঘটনা, তেমনই থাকে বহু একঘেয়েমি! সাধারণ মানুষের জীবনে এমন ঘটনা বহু সময়েই ঘটে থাকে। তবে সেলেবদের ক্ষেত্রে যেহেতু লাইমলাইট প্রবল তাই এক একটি ব্রেক আপ নিয়ে পর পর বহু গসিপ চলতে থাকে। এমনই বলিউডের কিছু গসিপে জায়গা করে নিয়েছে বহু তারকাদের ব্রেক আপের ঘটনা। দেখা যাক, ব্রেক আপের পরও বলিউডের কোন কোন তারকা অন্যের সঙ্গে সুখের সংসারে মত্ত!

অক্ষয়-শিল্পা
বলিউডে নয়ের দশকে শিল্পা শেট্টি ও অক্ষয় কুমারের প্রেম একটি বহু চর্চিত ঘটনা ছিল। সবে মত্র রবিনার সঙ্গে অক্ষয়ের বিচ্ছেদের কথা ততদিনে ফোকাসে আসতে শুরু করে। তারপরই অক্ষয়ের মন 'চুরি' করেন 'গোরিয়া' শিল্পা শেট্টি ! তবে এরপর একটা সময় জানা যায় যে শিল্পার সঙ্গে অক্ষয়ের বিচ্ছেদ হয়েছে। আর রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কলকে অক্ষয় ঘরনী করতে চলেছেন। বছর খানেক বাদে রাজ কুন্দ্রাকে বিয়ে করে শিল্পাও সুখের সংসারে ব্রতী হন।

রণবীর সিং-অনুষ্কা শর্মা
একটা সময় 'ব্যান্ড বাজা বারাত' খ্যাত রণবীর সিং ও অনুষ্কা শর্মার প্রেম বেশ চর্চিত বিষয় হয়ে ওঠে বলিউডে। তবে সেই প্রেম ভেঙে যায়। একটা সময় পর অনুষ্কা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তিনি হাত ধরেন ক্রিকেটস্টার বিরাটের। এদিকে, রণবীর হাত ধরেন দিপীকার। একদিকে বিরুষ্কা জুটি , অন্যদিকে দীপবীর জুটিতে মাত হয় ভক্তকূল!

শাহিদ-করিনা
শোনা যায়, 'যব উই মেট' এর শ্যুটিং এর সময় মধ্যপ্রদেশের রতলমের অলিগলিতে চুটিয়ে প্রেম করতে দেখা যায় শাহিদ ও করিনাকে। পরবর্তীকালে শাহিদের 'পজেজিভনেস' নিয়ে বহু অভিযোগ ঘনিষ্ঠমহলে তোলেন করিনা। বিচ্ছেদ আসে সম্পর্কে। সইফের হাত ধরেন করিনা। অন্যদিকে, বছর খানেক বাদে মীরাকে বিয়ে করে সুখের দাম্পত্য কাটান শাহিদও।

রণবীর- দিপীকা
রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের প্রেম যেমন বলিউডের চর্চিত বিষয় ছিল,তেমনই তাঁদের ব্রেক আপও একটি চর্চিত বিষয় ছিল। রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কে ঘনিষ্ঠতা হতেই দীপিকা রণবীর সিংয়ের হাত ধরেন। এরপর ইতালিতে রাজকীয় বিয়ের পর সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন দিপীকা ও রণবীর সিং।

সলমন-ঐশ্বর্য
বলিউডের অন্যতম হাইপ্রোফাইল বিচ্ছেদ হিসাবে খ্যাত সলমনের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের প্রেম কাহিনি। তবে মাঝে কোনও এক মনোমাালিন্যের পর সলমন ও ঐশ্বর্যের বিচ্ছেদ হয়। ঐশ্বর্য হাত ধরেন বিবেক ওবেরয়ের। তবে সেই সম্পর্কও টেকেনি। পরে অ্যাশ বচ্চন পরিবারের বধূ হয়ে ওঠেন। এদিকে, সলমন এখনও 'সিঙ্গল' !

অভিষেক-করিশ্মা
একটা সময় জানা গিয়েছিল যে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হতে পারে কাপুর পরিবারের সুন্দরী করিশ্মার। তবে রণধীর কন্যা ও অমিতাভ পুত্রের বিয়ের ঘোষণার পরও সম্পর্ক ভেঙে যায়। পরে করিশ্মা এক ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে করলেও তা সুখের হয়নি। হয়েছে ডিভোর্স। তবে অ্যাশকে বিয়ে করে সুখী অভিষেক!

জন-বিপাশা
জন আব্রাহামের সঙ্গে বিপাশার প্রেম পর্ব নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় একটা সময়। বলিউডে এই কাপলের প্রেম নিয়ে রীতিমতো আলোচনা হয়েছে বহুদিন ধরে। একটা সময় তাঁদের প্রেম ভেঙে যায়। এরপর বিপাশা হাত ধরেন করণ সিং গ্রোভারের। সম্পন্ন হয় তাঁদের বিয়ে। এরপর জনও নিজের মতো করে প্রিয়া রানচালকে বিয়ে করে সুখী দাম্পত্যে থাকেন।

সুস্মিতা-রণদীপ হুদা
রণদীপ হুদার সঙ্গে সুস্মিতা সেনের প্রেম নিয়েও বলিউডে কম চর্চা হয়নি। তবে সম্পর্ক ঘিরে যতটা আলোচনা হয় ,তাঁদের ব্রেক আপ নিয়েও ততটাই আলোচনা হয়েছে। তবে এরপর সুস্মিতা ও রণদীপের বিচ্ছেদ হয়। রণদীপ আপাতত সুখী "সিঙ্গল' হলেও, কাশ্মীরি যুবক রহমান শওলের সঙ্গে চুটিয়ে প্রেমে মগ্ন বঙ্গ সুন্দরী সুস্মিতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications