Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলমনের সঙ্গে এককালে তুমুল ঝামেলা হয়েছে বলিউডের এই সেলেবদের! তালিকায় অরিজিৎ থেকে রহমান, বিবেকরা

সলমনের সঙ্গে তুমুল মনমালিন্য-ঝামেলা হয়েছে বলিউডের এই সেলেবদের! তালিকায় অরিজিৎ থেকে রহমান, বিবেকরা

বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী। বলিউডে তাঁর ছবি ঘিরে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়েও বেশি আলোচনা হয়েছে তাঁকে ঘিরে নানান বিতর্কের। কখনও বন্ধু শাহরুখের সঙ্গে কথা কাটাকাটি, কখনও আবার দুর্ঘটনা, কোথাও আবার কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে জেলবন্দি অবস্থা, সলমন খানকে ঘিরে খবরের লাইমলাইট চিরকালই তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে ঘুরেছে। এই পরিস্থিতিতে বলিউডের একাধিক সেলেব এমনও রয়েছেন, যাঁরা সলমনের সঙ্গে তুমুল ঝামেলার মধ্যে জড়িয়েছেন। দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড সেলেবের সঙ্গে সংঘাত রয়েছে সলমনের।

অরিজিৎ সিং

অরিজিৎ সিং

ভরা মঞ্চে অরিজিৎকে তিনি আহ্বান করেছিলেন সেরা গায়কের পুরস্কার নিতে। শোতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সলমন খান। আর পুরস্কার প্রাপকের নাম ছিল অরিজিৎ সিং। তখন বহুবার অরিজিৎকে তাঁর গান নিয়ে মন্তব্য করে মশকরার মেজাজে ছিলেন সলমন। এরপর অরিজিতের এক মন্তব্যের জেরে ক্ষুব্ধ হন সলমন। পরে 'সুলতান' ছবি থেকে অরিজিৎকে বাদ যেতে দেখা যায়।

সঞ্জয়লীলা বনশালী

সঞ্জয়লীলা বনশালী

সলমন খান 'প্রেস্টিজ' ছবিটির একটি রিমেক তৈরি করতে চাইছিলেন। ছবির সিডি তিনি সঞ্জয়লীলা বনশালীর কাছে তুলে দেন। পরে সঞ্জয় আর সলমনের সঙ্গে ছবির বিষয়ে কথা বলেননি। এরপর সলমন বেশ ক্ষুব্ধ হন। সঞ্জয় ছবিটির রিমেকে হৃতিককে কাস্ট করেন। এরপর আর সঞ্জয় ও সলমনের সম্পর্ক আগের মতো ছিল না।

শাহরুখ খান

শাহরুখ খান

ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে যে সলমন ও শাহরুখের কত বড় সংঘাত তৈরি হয় , তা নিয়ে বেশ কয়েকটি জায়গায় বহু লেখালিখি হয়। বহু ধরনের আলোচনা হয় দুই তারকার নাম নিয়ে। এই পরিস্থিতিতে জানা যায়, নিজেদের পেশাগত জীবন নিয়ে সলমন খান ও শাহরুখ খানের মধ্যে প্রবল সংঘাত শুরু হয়। আর সেই জায়গা থেকেই পেশাগত প্রতিদ্বন্দ্বিতা উঠে আসে শাহরুখ ও সলমনের মধ্যে।

বিবেক ওবেরয়

বিবেক ওবেরয়

এদিকে, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিবেক ওবেরয়ের প্রেম নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন সলমন। কারণ এই প্রেমপর্ব শুরুর আগে থেকে সলমনের সঙ্গে ঐশ্বর্যর প্রেম ছিল। আর তা ভেঙে অ্যাশ নিজেই বেরিয়ে আসেন। এরপর বিবেকের বিরুদ্ধে প্রবল ফুঁসে ওঠেন সলমন। বিবেক অভিযোগ তোলেন যে, সলমন তাঁকে বহুবার নানান ধরনের হুমকি দিয়েছেন। যদিও পরে দুজনের মধ্যে সংঘাতের আবহ চলে যায়, বিবেক ক্ষমা প্রার্থনা করে নেন।

সোনু

সোনু

বলিউডের গুঞ্জন বলে, একবার প্লেব্যাক গায়কদের নিয়ে সলমন ও সোনু নিগমের মধ্যে প্রবল ঝগড়া হয়ে যায়। সলমন সামান্য গল্পের মধ্যে আলোচনা প্রসঙ্গে , প্লেব্যাক গায়কদের নিয়ে একটি বেফাঁস মন্তব্য করেন বলে জানা যায়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন সোনু। তযখন থেকেই দুজনের সংঘাত।

হিমেশ রেশমিয়া

হিমেশ রেশমিয়া

সলমনের সঙ্গে হিমেশ রেশমিয়ার বেশ ঝগড়া ও মনোমালিন্য ছি ল বহু সময় ধরে। এদিকে, হিমেশের সঙ্গে যখন এই সংঘাত তুঙ্গে যায়, তখন হিমেশ কিছুতেই বলিউডে কাজ পাচ্ছিলেন না। এরপর যদিও হিমেশ সলমনের সঙ্গে নিজের অঙ্ক ঠিক করে নেন। ফলে সমস্যার সমাধান হয়।

ঐশ্বর্য

ঐশ্বর্য

'হাম দিল দে চুকে সনম' ফিল্মের সেট থেকে অ্যাশের সঙ্গে প্রেম পর্ব ছিল সলমনের।
এদিকে, শোনা যাচ্ছিল সম্পর্কে থাকাকালীন অ্যাশের সঙ্গে বহুবার অভব্য আচরণ করতেন সলমন। যা একটা পর্যায়ের পর কার্যত মাত্রা ছাড়িয়ে যায়। ফলে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অ্যাশ। পরে বচ্চন পরিবারের ঘরনী হন তিনি। এদিকে, সলমন সেই সম্পর্ক ভাঙার পর থেকে আর অ্যাশের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি।

শাহিদ

শাহিদ

একবার এক অনুষ্ঠানে সলমন খানকে নাচের স্টেপ শেখাতে গিয়েছিলেনন শাহিদ। গোটা ঘটনাই মজার ছলে হচ্ছিল। তবে, ইন্ডাস্ট্রিতে নবাগত শাহিদের এই ভাবধারা পছন্দ হয়নি ভাইজানের। ভাইজানকে নাচ শেখাবেন শাশা! এই ভাবনা সলমনের মনে ছিল বলে গুঞ্জনে শোনা যায়। যদিও পরে তা শাহিদ বুঝতে পারেন। যদিও পরে বিগ বসে শাহিদ কাপুর এসে সলমনের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নেন।

 রণবীর কাপুর

রণবীর কাপুর

ক্যাটরিনা কাপুরের সঙ্গে রণবীর কাপুরের প্রেম পর্ব নিয়ে খুব একটা খুশি ছিলেননা সলমন। ক্যাটরিনা এককালে সলমনের বান্ধবী ছিলেন। পরে সলমনের সঙ্গ ছেড়ে ক্যাট রণবীরকে আপন করে নেন। এরপর আর সলমন বিষয়টিকে সহজে নিতে পারেননি বলে দাবি বহু সূত্রের। বহু অনুষ্ঠানে সলমন ও রণবীপ কাপুর একে অপরকে এড়িয়ে যান।

এ আর রহমান

এ আর রহমান

অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমানের সঙ্গেও সংঘাত রয়েছে সলমেনর। মূলত, এ আর রহমান সেভাবে সংঘাত বা বিতর্কে থাকেন না। তবে তাঁর পরিচালিত গান 'জয় হো' র শব্দগুলি নিয়ে সলমন খান 'জয় হো' ছবিটি নির্মাণ করায় এক আইনি নোটিস রহমান পাঠান সলমনকে। যার জেরেই ক্ষুব্ধ হন সলমন। এরপর সেভাবে বলিউডে রহমানকে সঙ্গীত পরিচালনা করতে দেখা যায়নি। সলমন একজায়গায় মন্তব্য করেন যে, তিনি এ আর রহমানের গান ঠিক বোঝেন না।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+