বলিউডের কাউকে মনে ধরেনি, জীবন সঙ্গী বাছাইয়ে অন্য পথে হেঁটেছেন বলিউডের যে তারকারা

বলিউডের কাউকে মনে ধরেনি, জীবন সঙ্গী বাছাইয়ে অন্য পথে হেঁটেছেন বলিউডের যে তারকারা

বলিউডের জাঁকজমক আর গ্ল্যামারাস লাইফের মধ্যে সারা দিন কাটান যাঁরা। তাঁরা জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ভিন্ন জগতেক মানুষকে। এমন সংখ্যা কম নেই বলিউডে। সেই তালিকায় রয়েছে শাহরুখ খান থেেক অনুষ্কা শর্মা। এমনকী হালভিলের বরুন ধওয়ানওকিন্তু জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অন্য জগতের মানুষকে। তাঁদের সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক ছিল না বলাই বাহুল্য।

 অনন্দ আহুজাকে বিয়ে সোনমের

অনন্দ আহুজাকে বিয়ে সোনমের

বলিউডের ফিল্মি ঘরানাতেই জন্ম সোনম কাপুরের। বাবা অনিল কাপুর, কাকা সঞ্জয় কাপুর সকলেই বলিউডের তারকা। সোনম নিজেও বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে পড়েন। রণবীর কাপুর থেকে শুরু করে ফারহান আখতার একাধিক বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন সোনম। কিন্তু কিছুেতন মন মজেনি বলিউডের কোনও তারকাতে। বিয়ে তরেছেন শিল্পপতি আনন্দ আহুজাকে। ২০১৮ সালে দিল্লি নিবাসী আনন্দকে বিয়ে করেন সোনম।

বিরাট কোহলিকে বিয়ে অনুষ্কা শর্মার

বিরাট কোহলিকে বিয়ে অনুষ্কা শর্মার

বলিউডের আরেক প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি বয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলিকে। যদিও বলিউড তারকাদের সঙ্গে ক্রিকেটারের প্রেম পুরনো ঘটনা। শর্মিলা ঠাকুর বিয়ে করেছিলেন ক্রিকেটার নবাব পতৌদিেক। আবার সোনালি বেন্দ্রে বিয়ে করেন আজহারউদ্দিনকে। কাজেই অনুষ্কা অন্য পথে না হাঁটলেও বলিউডের কাউকে বিয়ে করেননি।

শাহিদ কাপুর-মীরা রাজপুর

শাহিদ কাপুর-মীরা রাজপুর

বলিউড নায়িকাদের সঙ্গে একের পর এক চুটিয়ে প্রেম করেছেন অনস্ক্রিনের কবীর সিং। করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া সকলের সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল শাহিদের। একের পর এক সম্পর্ক ভেঙেওছে। একটা সময়ে তো শাহিদকে নিয়ে করিনা আর প্রিঙ্কার মধ্যে ক্যাট ফাইট শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বলিউডের মোহ কাটিয়ে নিজের থেকে প্রায় ৯ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। বলিউডের সঙ্গে মীরার কোনও সম্পর্কই ছিল না কোনও দিন। ২০১৫ সালে তাঁদের বিয়ে হয়। এখন দুই সন্তান রয়েছে মীরা-শাহিদের।

শাহরুখ-গৌরী খান

শাহরুখ-গৌরী খান

কিং খান শহরুখের প্রেমের গল্প সকলেরই জানা। বলিউডে পা রাখার আগে থেকেই গৌরীতে মন মজেছিল তাঁর। গৌরীর সঙ্গে সম্পর্ক থাকাকালীনই বলিউডে পা রাখেন শাহরুখ। শাহরুখের অষ্টাদশী প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। বাড়ির অমতেই শাহরুখকে বিয়ে করেন গৌরী। বলিউডের কিং খান হলেও জীবন সঙ্গী হিসেবে গৌরীকেই বেছে নিয়েছিলেন তিনি। তিন সন্তান রয়েছে তাঁদের।

শিল্পা-রাজ কুন্দ্রা

শিল্পা-রাজ কুন্দ্রা

বলিউডের আরেক তারকা শিল্পা শেট্টি তিনিও ছক ভাঙা বিয়ে করেছেন। বলিউডের একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। অক্ষয় কুমারের সঙ্গেও নাকি প্রেম ছিল শিল্পার। কিন্তু বিয়ে করেছেন লন্ডনের শিল্পপতি রাজ কুন্দ্রাকে। যদিও রাজের দ্বিতীয় বিয়ে এটি। তাঁদের দুই সন্তানও রয়েছে।

ইমরান খান-অবন্তিকা

ইমরান খান-অবন্তিকা

বলিউডের আরেক খান আমিরের পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছেন ইমরান খানের। বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন ইমরান। হিটও হয়েছে ছবি। কিন্তু বিয়ে করেছেনঅন্য জগতের মানুষকে। ২০১০ সালে নিজের গার্লফ্রেন্ড অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। তাঁদের চার বছরের একটি মেয়েও রয়েছে।

বরুন-নাতাশা

বরুন-নাতাশা

বলিউডের হালফিলের তারকা বরুন ধাওয়ান। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ডেভিড ধাওয়ানের ছেলে। সেই বরুনও কিন্তু জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অন্য কাউকে। যাঁর সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই। সম্প্রতি নিজের গার্লফ্রেন্ড নাতাশাকে বিয়ে করেছেন বরুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+