বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাহুবলী অভিনেত্রী
আবার বলিপাড়ায় বিয়ের গুঞ্জন। বহুবলী অভিনেত্রী তমন্না ভাটিয়ের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি তাঁর এতোদিেনর প্রেমিক অভিনেতা বিজয় বর্মাকে বিয়ে করতে চলেেছন। যদিও অভিনেত্রী নিজে নিশ্চিত করে বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলেননি। তবে তাঁর একটি মন্তব্য জল্পনা বাড়িয়ে দিয়েছে।
প্রথমে বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক গোপনই রেখেছিলেন তমন্না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে। এখন প্রকাশ্যেই একে অপরের প্রতি প্রেমে সিলমোহর দিয়েছেন। বলিপাড়ায় একাধিক পার্টিতেই দুজনকে একসঙ্গে দেখা যায়।

রজনীকান্তের জেলর ছবিতে কাভালা গানে সুপারহিট নাচ করেছেন। তারপরেই বিজয়ের সঙ্গে বলিতে ছুটি কাটাতে গিয়েছিলেন তমন্না। কাভালা গানের জন্য তমন্না ভাটিয়াকে ইন্ডিয়ার শাকিরা বলা হচ্ছিল। তমন্না জানিয়েছিলে বিয়ের জন্য তাঁর পরিবার চাপ দিচ্ছেন তাঁর উপরে। ৩৩ বছরে পড়লেন অভিনেত্রী। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ৩০ বছরের মধ্যে বিয়ে করে ২ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু তাঁর জীবন অন্যপথেই এগিয়েছে।
তবে বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে সকলেই প্রশ্ন করতে শুরু করেছেন কবে তাঁরা বিয়ে করছেন। কিন্তু বিজয় বা তমন্না এই নিয়ে কোনও কথা বলতে চাননি। তাঁরা বারবার এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। এবার হঠাৎ করে প্রকাশ্যে বিয়ে নিয়ে এতো কথা বলেছেন তমন্না যে সকলেই জল্পনা করতে শুরু করে দিয়েছেন এবার হয়তো বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা।












Click it and Unblock the Notifications