Bollywood: ফের ভাঙনের জল্পনা বলিপাড়ায়, শিল্পা-রাজের ১৪ বছরের দাম্পত্যে বিচ্ছেদের গুঞ্জন
১৪ বছরের বিবাহিত জীবনে তাহলে কি ইতি টানতে চলেছে বলি অভিনেত্রী। জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রাকে নিয়ে। শোনা যাচ্ছে তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছে। রাজ কুন্দ্রার ট্যুইট ঘিরে জল্পনার পারদ আরও চড়েছে। সম্প্রতি রাজ কুন্দ্রা তাঁর ছবির প্রমোশনে ব্যস্ত।
পর্ন কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকে মুখোস পরেই তাঁকে বাইরে বেরোতে দেখা গিয়েছিল। এমনকী গণেশ চতুরথীর উৎসবেও মুখোস পরেই বাড়ির পুজোয় নাচতে দেখা গিয়েছিল তাঁকে। তারপরে এবার নিজের ছবির প্রমোশনে প্রথম মুখোস খুলে প্রকাশ্যে এসেছেন তিনি।

তারপরেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজ কুন্দ্রা লেখেন সেপারেশনের কথা। তারপরেই আবার শিল্পা শেট্টি টুইট করেন, 'আমরা এখন আলাদা। সকলকে অনুরোধ করছি এই কঠিন সময়ে একটু আমাদের নিজেদের মতো থাকতে দিন।' তারপরেই শিল্পা রাজের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গতকাল রাজ কুন্দ্রা নিজের ছবির প্রচারে গিয়েছিলেন। এই প্রথম মুখোস ছাড়া সামনে আসেন তিনি। এতোদিন কেন তিনি মুখোস পরে থাকতেন গতকাল তার ব্যাখ্যা দিয়েছেন রাজ। তিনি বলেছিলেন কোর্ট ট্রায়ালের থেকেও মিডিয়া ট্রায়াল ছিল ভয়ানক। সেটার মুখোমুখি হতে পারবেন না বলেই এতোদিন মুখোস পরে সকলের সামনে আসতেন তিনি। সেই সময় তিনি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে িগয়েছেন সেকথা জানিয়েছেন।
শিল্পা এবং রাজের টুইটের বলিপাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ২০০৯ সালে শিল্পা শেট্টির সঙ্গে রাজ কুন্দ্রার বিয়ে হয়। লন্ডনের শিল্পপতি রাজ কুন্দ্রা। তারপরেও পর্ন ছবি তৈরি করে হোয়াটস অ্যাপের মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগে বেশ কয়েক মাস জেলও খাটতে হয়েছে তাঁকে। সেই সময় থেকেই নাকি রাজ এবং শিল্পার সম্পর্কে ফাটল ধরে।
যদিও এই টুইটকে রাজ এবং শিল্পার প্রমোশনার গিমিক বলে অনেকেই মনে করছেন। সামনেই নিজের বায়োপিক ইউটি ৬৯ রিলিজ করতে চলেছেন রাজ কুন্দ্রা। তার প্রচার শুরু করে দিয়েছেন তিনি। ছবিতে সোলো হিরোর ভূমিকায় দেখা যাবে রাজ কুন্দ্রাকে। তার প্রচার শুরু করে দিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications