Bollywood: সলমনের সঙ্গে দেখা করতে কোথায় আসতেন ঐশ্বর্য? ফাঁস করলেন প্রাক্তন বান্ধবী
সঞ্জয়লীলা বনশালির হাম দিল দে চুকে সনম ছবির পরে সলমন খানের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ঐশ্বর্য রাই। সেসময় সমি আলির সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন। তারপরেই ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন তিনি। এমনই সত্যি ফাঁস করে দিয়েছেন সোমি আলি। একসঙ্গে একাধিক জনের সঙ্গে সম্পর্ক রাখতেন সলমন। বলিপাড়ায় এটা নতুন কথা নয়।
সেকারণেই একাধিক প্রেম ভেঙেছিল সলমন খানের। কিন্তু তার পরেও সেই স্বভাব ছাড়তে পারেননি তিনি। যেমন সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই সোমি আলির সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন খান। আবাপ সোমি আলির সঙ্গে সম্পর্কে থাকতেই ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

সেসময়ের সত্যিটা ফাঁস করে দিয়েছেন সোমি আলি। এক কথায় সোমি আলি এবং তাঁর সম্পর্ক ভাঙার জন্য ঐশ্বর্য রাইকে দায়ী করেছিলেন। হাম দিল দে চুকে সনম ছবির শ্যুটিংয়ের সময় সলমন থাবনতে একধিকবার ফোন করার পরেও ফোন তুলতেন না। বারবার অজুহাত দিতেন যে শ্যুটিংয়ের সময় তিনি ফোন ধরতে পারবেন না।
সোমি জানিয়েছেন পরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে জিমে যাওয়া আসা শুরু করেন ঐশ্বর্য রাই। সোমি জানিয়েছেন সলমন খানের সঙ্গে সম্পর্কে থাকার সময় তিনি এবং সলমন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে থাকতেন। সিনেমার সেটেই ঐশ্বর্যর প্রেমে পড়েছিলেন সলমন। তাঁরা যে দেখা করছেন সেটা সলমন খানের এক পরিচালকই তাঁকে জানিয়েছিলেন। তারপরেই সলমন খানের সঙ্গে সম্পর্কের ইতি টানেন সোমি আলি।
২০০২ সালে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে সলমন খানের। তারপরে আর সলমন খানের সঙ্গে কোনও সিনেমা করেননি ঐশ্বর্য। এর পরে ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন সলমন খান। প্রসঙ্গত উল্লেখ্য মাঝে বিবেক ওবেরয়ের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্য রাই।












Click it and Unblock the Notifications