ফের বিয়ের পিড়িতে আমির খান! পাত্রি কে? কাকে মন দিলেন মিস্টার পারফেকশনিস্ট

ফের বিয়ের পিড়িতে আমির খান! পাত্রি কে? কাকে মন দিলেন মিস্টার পারফেকশনিস্ট

ফের বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। তার তোরজোর নাকি শুরু করে দিয়েছেন তিনি। কন্তু পাত্রী কে এই প্রশ্নই এখন ঘরপাক খাচ্ছে টিনসেল টাউনে। বলিপাড়ায় শোনা যাচ্ছে একটিই নাম ফতিমা সানা সেখ। কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের কারণ নাকি এই ফতিমা। তখনই শোনা গিয়েছিল সেই খবর। আমির খানের দঙ্গল ছবিতে প্রথম অভিনয়ের জগতে পা রাখেন ফতিমা। তারপর থেকে ফতিমার সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা একটু বেশিই তৈরি হয়েছিল। ঠিক যেমনটা লগানের সেটে কিরণ রাওয়ের সঙ্গে তৈরি হয়েছিল আমিরের ঘনিষ্ঠতা।

কাকে মন দিলেন মিস্টার পারফেকশনিস্ট

যদিও ফতিমার সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে এখনই নিশ্চিত কোনও প্রমাণ মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় যা ট্রেন্ড তাতে আমিরের তৃতীয়বার বিয়ের শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। অভিনেতা নাকি তৃতীয়বার বিয়ের পিড়িতে বসার জন্য তোরজোরও শুরু করে দিয়েছে। এদিকে আবার পাত্রীর নাম হিেসবে ফতিমার পাশাপাশি এক মহিলা পরিচালকের নামও শোনা যাচ্ছে। তাঁর সঙ্গে নাকি প্রায়ই দেখা যাচ্ছে আমির খানকে। তবে কোনও খবরেরই এখনও েতমন নিশ্চিত কিছু প্রমাণ মেলেনি।

ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। এই সম্পর্কের কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটে আমিরের। প্রথম স্ত্রীকে ডিভের্স দিয়ে লগান ছবির পর কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। আজাদ তাঁর নাম। স্যারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কিরণ রাও। কয়েক মাস আগে হঠাৎ করেই কিরন রাওয়ের সঙ্গে সম্পর্কের অবসানের কথা সোশ্যাল মিডিয়ায় জানান আমির। আজাদের পিতা-মাতার দায়িত্ব তাঁরা যৌথভাবেই পালন করবেন বলে জানিয়েছিলেন। উভয়ের সম্মতিতেই বিচ্ছেদের িসদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই আমিরের সঙ্গে ফতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। অনেকে আবার দাবি করেছেন লাল সিং চাড্ডার প্রমোশনের কারণেই আমিরের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। যদিও ছবির মুক্তির দিন অনেকটাই পিছিয়ে গিয়েছে।

আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রীণা দত্তের সঙ্গে। তাঁর সঙ্গে দুই সন্তানও রয়েছে আমিরের। এই দুই সন্তানের নাম ইরা ও জুনেইদ। দঙ্গল ছবির শ্যুটিং করতে গিয়ে সহকারী পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে প্রেমে মজেছিলেন আমির। তারপর আর রীণা দত্তের সঙ্গে সমর্ক টেকেনি তাঁর। ১৫ বছরের বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে করেছিলেন কিরণ রাওকে। কিরণের সঙ্গেও এক সন্তান রয়েছেন তাঁর। সেই সন্তানের নাম আজাদ। কিন্তু কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও এক ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আমির এমনই খবর শোনা যায়। তাঁদের এক সন্তানও রয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছিল। যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও দিনই কোনও মন্তব্য করেননি আমির। বরাবরই নিজের কাজের মতই ব্যক্তিগত জীবনকে গোপন রেখেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+