বলিউডের এই বঙ্গ-সুন্দরীকে বাথরুমে আটকে রেখেছিলেন বয়ফ্রেন্ড! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
বলিউডের অন্দরমহলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেতে থাকে। তার মধ্যে অনেক কটাই থাকে বিতর্কিত ঘটনা। নান বিতর্ক, সম্পর্কের ওঠা পড়া নিয়েই বলিউডের অন্ধকার দিক। আর সেই দিক নিয়ে বহু সময়ে নানান কানাঘুষো শোনা গিয়েছে। তবে এবার কানাঘুষো নয়, নিজের মুখে এক অত্যাচারের চরম কাহিনি বললেন অভিনেত্রী কোয়েনা মিত্র।

বিগবস ১৩ -এ এবারের প্রতিযোগী বঙ্গ সুন্দরী কোয়েনা মিত্র। তিনি গত শুক্রবারের এপিসোড -এ ফাঁস করেন এক গোপন কথা। জানান তাঁর প্রাক্তন বয় ফ্রেন্ডের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা। তুরস্কের বাসিন্দা ছিলেন কোয়েনার প্রাক্তন প্রেমিক। কোয়েনা জানান, বয়ফ্রেন্ড ছিলেন অত্যন্ত 'পজেসিভ'। একবার তুরস্ক থেকে মুম্বই এসেছিলেন সেই বয়ফ্রেন্ড, তখনই কোয়েনার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতে শুরু করেন ওই ব্যক্তি বলে জানান অভিনেত্রী।

অত্যাচারের সীমা বাড়িয়ে কোয়েনার বয়ফ্রেন্ড তাঁকে বাথরুমে আটকে রেখে দিয়েছিলেন বলে জানান কোয়েনা। কেয়েনা জানান, তাঁর বয়ফ্রেন্ড বলেছিলেন, তাঁদের বিয়ের পর তুরস্কে কোয়েনা গেলে , অভিনেত্রীর পাসপোর্ট পুড়িয়ে ফেলে দেবেন তিনি। যাতে কোয়েনা কোনও দিনও দেশে ফিরতে না পারেন। এটা শোনবার পরই কোয়েনা সতর্ক হন। ভেঙে যায় সম্পর্ক।












Click it and Unblock the Notifications