কার সঙ্গে প্রেম করছেন মিঠাইয়ের তোর্ষা, জন্মদিনে আদুরে পোস্ট এই টেলি তারকার
একের পর এক ভাঙনের খবর টলিপাড়ায়। তার মাঝেই আদুরে প্রেমের পোস্ট নজর কাড়ল। মিঠাই খ্যাত অভিনেত্রী তণ্বী লাহা রায়ের জন্মদিনে আদুরো পোস্টে নজর কাড়লেন অভিনেতা রাজদীপ গুপ্তা। অভিনেত্রীর জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আলাদা করে নজর কেড়ে রাজদীপের পোস্ট।
তণ্বিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবিও শেয়ার করেছেন অভিনেতা। তাতে তণ্বীর বাড়ির বারান্দায় জড়িয়ে ধরা একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি টলি পাড়ায় নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়ে গেল।

বারান্দায় হালকা মেজাজে দুই জন। রাজদীপকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন তণ্বী। ছবির শেষে রাজদীপ লিখেছেন, 'আচ্ছা ঠিক আছে... আজকের দিনটা তোমার... আর আগামীকাল ও তার পরের দিনও তোমার... এমন একটা দিন কাটাও যা ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ, যা তোমাকে খুশি রাখে। আজকের দিনটাও খুশি থাকো, বাদবাকি দিনগুলোও। হ্যাপি বার্থ ডে এইচ এস।'
মিঠাইয়ে প্রথম দিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তণ্বী। মিঠাইয়ের পাশাপাশি তোর্ষার চরিত্রটিও বেশ মন কেড়েছিল দর্শকদের। মিঠাই শেষ হওয়ার পর মর্মান্তিক ঘটনা ঘটে যায় তণ্বীর জীবনে। মা মারায় তণ্বীর। সেসময় মিঠাই অর্থাৎ সৌমিতৃষাও পাশে এসে দাঁড়িয়েছিলেন তণ্বীর। সেই শোক ধীরে ধীরে কাটিয়ে উঠছেন অভিনেত্রী।
টলি পাড়ায় একের পর এক বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ খবর প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছে টলিপাড়া। এতো বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় নারীর প্রবেশে। শোনা যাচ্ছে মুম্বইয়ে নাকি নিজের আপ্ত সহায়কের সঙ্গে লিভ ইনে রয়েছেন যিশু। সেটা জানার পরেই নাকি নীলাঞ্জনা অসুস্থ হয়ে পড়েছিলেন।
তারপরে আবার টেলি অভিনেতা ঋষি কৌশিকেরও বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। ফেসবুকে ভিডিও পোস্ট করে স্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়েছেন অভিনেতা ঋষি কৌশিক। তিনি অভিযোগ করেছেন বিয়ের ১২ বছর ধরে স্ত্রীর মদ্যপান ধূমপানের আসক্তি নিয়ে রয়েছেন তিনি। এবার আর সেসব কিছু মেনে নিতে পারছেন না।
তারপরে আবার সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রীর বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে। শোনা গিয়েছে আমেরিকায় কোন এক অনুষ্ঠানে গিয়ে নাকি কোন এক নায়িকার প্রেমে পড়েছেন অর্জুন। সোশ্যাল মিডিয়ায় যদিও এই নিয়ে কেউ কোনও কথা বলতে চাননি। তবে তাঁদের বিচ্ছেদের জল্পনা জেগে উঠেছে।












Click it and Unblock the Notifications